IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> পোরশায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

পোরশায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

পোরশায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

পোরশায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, পোরশা

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : ষড়যন্ত্রমুলক সংবাদের প্রতিবাদে নওগাঁর পোরশায় বিএনপি নেতা তৌফিকুর রহমান চৌধুরী সংবাদ সম্মেলন করেছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ০৩/০৯/২০২৪ইং ঢাকা থেকে প্রকাশিত দুইটি পত্রিকায় “পোরশায় ৬ কৃষকের জমি দখলে নিল বিএনপি নেতা” শিরোনামে এবং “বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ” শিরোনামে প্রকাশিত খবরটি তার দৃষ্টিগোছর হওয়ায় এই সংবাদ সম্মেলন করেন। পত্রিকা দুটিতে প্রকাশিত সংবাদে তার নাম দিয়ে জমি দখলের যে তথ্য প্রকাশ করা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে তিনি জানান। তিনি সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তবে সংবাদটিতে তার যে বক্তব্য প্রচার করা হয়েছে তাহাই সত্য।

তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী বলেন, ওই জমিগুলোর প্রকৃত মালিক তিনি নিজে। তার সকল কাগজপত্র আছে। ১৫ বছর আগে আওয়ামী লীগ সরকার গঠন করলে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ছত্রছায়ায় সাব্বির হামজা চৌধুরী সহ আওয়ামী লীগের লোকজন তার বেশকিছু জমি দখল করে নেয়। একের পর এক প্রায় ৫২টি মামলা দিয়ে এত দিন অন্যায়ভাবে তারা জমিগুলি দখল করে আসছিলেন।

তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দখলকারীরা সবাই আত্মগোপনে চলে গেছেন। আমির হামজা চৌধুরী একজন আওয়ামী লীগের অর্থদাতা এবং পোরশায় তার বাসাতে বসে মোজাম্মেল শাহ্ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রগুলি করছেন। আমি বা আমার কোনো লোকজন এ উপজেলার কোথাও জমি দখল করতে যাননি।

তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেয়ে এবং এ উপজেলায় তার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে তার প্রতিপক্ষ শাহ্ আহম্মেদ মোজাম্মেল হক চৌধুরী ও সাব্বির হামজা চৌধুরী স্থানীয় কিছু কৃষককে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন এবং রাজনীতিতে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্ঠা করছেন বলে তিনি জানান। তিনি মোজাম্মেল হকের এই নোংরা রাজনীতিরও তীব্র নিন্দা ও প্রতিবাদও জানিয়েছেন।

এছাড়াও পত্রিকায় প্রকাশিত সংবাদের তিনি প্রতিবাদ দিয়েছেন বলে জানান। এসময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য অনুরোধ জানান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31