IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে জোরপূর্বক দখলে নেয়া জমি ফিরিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

গোমস্তাপুরে জোরপূর্বক দখলে নেয়া জমি ফিরিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক জোরপূর্বক দখল করে নেয়া জমি ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে এক ভুক্তভোগী পরিবার। রোববার গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে দেয়া লিখিত বক্তব্যে জানা গেছে,গত ১৯৯৫ সালের ৩১ অক্টোবর জেলার শিবগঞ্জ উপজেলার চককৃর্তি গ্রামের সাজুউদ্দিনের মেয়ে গোলসান বেগমের কাছ থেকে বোয়ালিয়া সাহাপুর কালন মৌজার ১.১৭ একর জায়গায় দলিলমূলে যৌথভাবে ক্রয় করেন বোয়ালিয়া নওদাপাড়ার ঝালু আলী ও তার চাচাতো ভাই রমজান আলী।

ক্রয়ের পর প্রায় ২৩ বছর তারা জমিটি ভোগদখল করেন।কিন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামলের সহায়তায় একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা বড়বঙ্গেশ্বরপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে মাহাতাব আলী তার কয়েকজন অনুসারীকে নিয়ে গত ২০১৮ সালের ১১ নভেম্বর জোরপূর্বক তাদের জমিটি দখল করে নেয়।

এ ঘটনায় তারা একই বছরের ২০ নভেম্বর গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন।এদিকে, জমি দখলে নেয়া মাহাতাব আলী একটি জাল দলিলের মাধ্যমে জমিটি তার বলে দাবি করলে তারা সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন।

গত ২০০১ সালের ৪ নভেম্বর সহকারী জজ আদালত তার(মাহতাবের) দলিলটি বাতিল করে দেয়।পরে ওই রায়ের বিরুদ্ধে সে (মাহতাব) আপীল করলে জেলা জজ আদালত গত ২০০৪ সালের ১৮ জুলাই সহকারী জজ আদালতের সে রায় বহাল রাখেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রতিপক্ষ মাহতাব উচ্চ আদালতে আপীল করায় তা বর্তমানে চলমান রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ বিষয়ে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামলের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31