IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে সাবেক এমপির বিরুদ্ধে ৫০০ মৎস্যজীবীর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সাবেক এমপির বিরুদ্ধে ৫০০ মৎস্যজীবীর অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক সহকারী প্রেস সচিব কাইয়ুম রেজা চৌধুরী এবং তার মেয়ে চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য জারা জাবীন মাহবুবের বিরুদ্ধে বিল দখল, চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ, লুটপাট ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন মৎস্যজীবীরা৷

শনিবার দুপুরে জেলা শহরের বিশ্বরোড় মোড়ের একটি অফিসে কমিরাদহ বিলের ৫০০ মৎস্যজীবী পরিবারের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মৎস্যজীবীরা। সংবাদ সম্মেলনে মৎস্যজীবীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিরাদহ বিলের ইজারাদার মো. আলফাজ উদ্দিন৷ এসময় তিনি বলেন, নিয়ম মাফিক চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোয়াদ ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী ও সাবেক এমপি জারা জাবীন মাহবুবের বাবা কাইয়ুম রেজা চৌধুরীর নিকট কাছ থেকে কুমিরাদহ বিল ইজারা নেয়। কিন্তু এমপি জারা তার লোকজনের মাধ্যমে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এমপি নিজে উপস্থিত থেকে বিলের ধারে থাকা মাছের খাবার ও বিভিন্ন সরঞ্জাম লুটপাট করেছে৷

মৎস্যজীবীরা আরও বলেন, একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সাবেক এমপি জারা৷ এমনকি মাদক মামলা দিয়ে ও যৌথ বাহিনীর মাধ্যমে আটকের হুমকি দিয়ে বিল দখলের পায়তারা করছে আ.লীগ নেতা কাইয়ুম রেজা চৌধুরী ও তার লোকজন। এছাড়াও বিলের বাঁধ ভেঙে মাছ লুটপাট করার চেষ্টা করছে তারা। এনিয়ে প্রায় ৫০০ মৎস্যজীবী পরিবার বিনিয়োগ করা আড়াই কোটি টাকা হারানোর আশঙ্কায় রয়েছে। এমনি বিভিন্ন হুমকি-ধামকিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে মৎস্যজীবীরা।

তবে সকল অভিযোগ অস্বীকার করেন, শেখ মুজিবুর রহমানের সাবেক সহকারী প্রেস সচিব ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাইয়ুম রেজা চৌধুরী। তিনি জানান, বিলটির মোতাওয়াল্লী আমি নিজেই। এটি আমাদের সম্পত্তি। কিন্তু আমার সাবেক ম্যানেজার আলফাজ উদ্দিন জোরপূর্বক দখল করে মাছ আহরণ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31