IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
Home >> নগর-গ্রাম >> নওগাঁর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের ইন্তেকাল

নওগাঁর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের ইন্তেকাল

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি আব্দুল মালেক ইন্তেকাল করেছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৪) বিকেল সাড়ে ৪ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ খালেক আব্দুল মালেকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে আব্দুল মালেকের বয়স হয়েছিলো প্রায় ৭৭ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সাবেক এমপি আব্দুল মালেক দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগসহ বিভিন্ন দূরাগ্যে ব্যাধিতে আক্রান্ত। অসুস্থ্য ও বার্ধক্য জনিত কারনে তিনি নওগাঁ উকিল পাড়ায় নিজ বাড়িতেই ছিলেন। সপ্তাহ খানেক আগে শারীরীক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো।

আব্দুল মালেক রাজশাহী শহরে ১৯৪৭ সালে জন্ম গ্রহন করেন। বাবা ছিলেন রেলওয়ের স্টেশন মাষ্টার। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। ১৯৭১ সাথে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে গেরিলা ইউনিট কমান্ডার হিসেবে দ্বায়িত্ব পালন করেন। স্থানীয় মুক্তিযোদ্ধাদের একত্রিত করে তিনি ‘মুক্তিযোদ্ধা ৭১’ নামে একটি সংগঠন খুলেছিলেন এবং এর সভাপতির দ্বায়িত্ব পালন করেন।

১৯৬২ সালে ছাত্র লীগযুক্ত হওয়ার মধ্যদিয়ে তাঁর রাজনিতক জীবন শুরু। রাজনীতি করার কারনে ১৯৭৫ সালে কারাগারে ছিলেন। ভোটে নির্বাচিত হয়ে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত আব্দুল মালেক নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেন। ২০১৩ সালে আব্দুল জলিলের মৃত্যুর পর নওগাঁ-৫ সদর আসন থেকে তিনি নৌকার মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হোন।

এদিকে আব্দুল মালেকের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ব্যাক্তিরা গভীর শোক প্রকাশ করে তাঁর পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার জানাযা ও দাফন সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31