IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিক বিক্ষোভ

গোমস্তাপুরে চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিক বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁদাবাজি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।

মঙ্গলবার দুপুরে রহনপুর পৌর এলাকার নুনগোলায় অবস্থিত বিএডিসির সারগুদামে কর্মরত শ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল করে। পরে তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে ইউএনওকে স্মারকলিপি প্রদান করে।

বিক্ষোভে নেতৃত্ব দেয়া শ্রমিক নেতা আল-আমীন জানান,রহনপুর পৌর এলাকার উদয়নগর মহল্লার আবদুল লতিফের ছেলে রুবেল (৩৫) তাদের কাছ থেকে দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছিল। দেশে ছাত্রজনতার আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতিতে সে চাঁদা নেয়া সাময়িক বন্ধ করলেও গত কয়েকদিন যাবত সে পুনরায় শ্রমিকদের কাছে থেকে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেয়ায় সে শ্রমিকদের নানা প্রকার হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় তারা মঙ্গলবার ইউএনওকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা জানান, বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্র প্রতিনিধিকে অবহিত করা হয়েছে।তারাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বলে তিনি জানান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31