IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> নওগাঁয় প্রায় ১৪ মন বিস্ফোরক দ্রব্যসহ ব্যবসায়ীকে আটক

নওগাঁয় প্রায় ১৪ মন বিস্ফোরক দ্রব্যসহ ব্যবসায়ীকে আটক

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ পৌরসভার পুরাতন মাছ বাজার (মসলাপট্টি) কাজী মার্কেটের তৃতীয় তলায় ভাড়াকৃত গোডাউন হতে প্রায় ১৪ মন (৫৫৩.৭ কেজি) অবৈধ বিস্ফারক দ্রব্য উদ্ধার করেছে র‍্যাব। রোববার দিবাগত রাত ১০ টার দিকে শ্রী রুপম কুমার (৩৫) নামের এক যুবককে আটক করে। এ সময় সালাউদ্দিস বিহারী (৪৫) নামের অন্য যুবক পালিয়ে যায়।

আটককৃত রুপম জেলার মহাদেবপুর থানার জোতহরি গ্রামের নিবারণ চন্দ্র বর্মণের ছেলে ও পলাতক সালাউদ্দিস বিহারী সদর থানার খাস নওগাঁ গ্রামের মৃত শামছুল হকের ছেলে।

সোমবার র‍্যাব অফিস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রোপম একজন চিহ্নিত অবৈধ বিস্ফোরক ব্যবসায়ী। সে সিলেটের শায়েস্তাগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পাতার নাম করে বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করতো এবং নওগাঁ ও পার্শ্ববর্তী জেলার সীমান্ত এলাকা হতে অবৈধ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে সালাউদ্দিনের যোগসাজসে নওগাঁসহ পার্শ্ববর্তী জেলাসমুহে এবং দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী বিক্রি করতো।

এ খবর জানার পর অভিযান চালিয়ে রোপমের ভাড়াকৃত গোডাউন থেকে সেগুলো ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে রোপম অকপটে প্রকাশ্যে স্বীকার করে সে এবং পলাতক সালাউদ্দিন দীর্ঘদিন যাবত নাশকতা ও ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহৃত বিক্রয়ের উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যাদি অবৈধভাবে সংগ্রহ করে ভাড়াকৃত নিজ নিজ গোডাউনে রেখে বিক্রয় করে আসছিল।

পরবর্তীতে আটককৃতের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন-১৯০৮ অনুযায়ী নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করে সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31