IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> ভোলায় অস্ত্রসহ মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও তার ছেলে আটক

ভোলায় অস্ত্রসহ মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও তার ছেলে আটক

ধূমকেতু নিউজ ডেস্ক : ভোলা সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান এ কে এম নাসিরউদ্দিন নান্নু (৬২) ও তার ছেলে মো. আরিফকে (৩৩) আটক করা হয়েছে। এ সময় এদের কাছ থেকে ১০টি বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার ভোর ৬টার দিকে ভোলা শহরের আবহাওয়া অফিস রোডের নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটক নাসিরউদ্দিন নান্নু জেলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলার আবহাওয়া অফিস রোডের বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড আরও জানায়, বেশ কিছুদিন ধরে ভোলা শহরের গজনবী স্টেডিয়াম সংলগ্ন এলাকাসহ দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে চেয়ারম্যান এ কে এম নাসিরউদ্দিন নান্নু মিয়ার নেতৃত্বে একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল চাঁদাবাজি, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ডিত্তিতে আজ ভোর ৬টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোন, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোলা শহরের আবহাওয়া অফিস সড়কের নিজ বাসা তল্লাশি করে দুটি আগ্নেয়াস্ত্র (দেশীয় পাইপ গান), ১০টি দেশীয় অস্ত্রসহ (৫টি রামদা, ৪টি দা, ১টি শাবল) সন্ত্রাসী এ কে এম নাসিরউদ্দিন নান্নু মিয়া ও তার ছেলে মো. আরিফকে আটক করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের জব্দ করা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31