IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরন

বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরন

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড কর্তৃক কয়লা উত্তোলনের ফলে সৃষ্ট ভূ-কম্পনজনিত কারণে অধিগ্রহনকৃত এলাকার বাইরে অবস্থিত ক্ষতিগ্রস্ত গ্রামসমুহের অধিবাসীদের ক্ষতিপুরণ বাবদ চেক বিতরণ উদ্বোধন করা হয়েছে।

গত (২২ সেপ্টেম্বর) রবিবার দুপুর ১২টায় বড়পুকুরিয়া এলাকার পাতিগ্রামে ক্ষতিগ্রস্ত মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও চেক বিতরণ কমিটির আহবায়ক মাসুদুর রহমান হাওলাদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চেক বিতরণ কমিটির সদস্য সচিব ও ব্যবস্থাপক আক্কাস আলী। এসময় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ ঈমাম হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ২০ বীর এর লেফটেন্যান্ট তামিম উর রহমান,ব্যবস্থাপক জীবন আহমেদ, ক্ষতিগ্রস্তদের অধিকার আদায় আন্দোলন কমিটির সভাপতি মতিয়ার রহমান উপস্থিত ছিলেন। প্রায় ১ বছর আন্দোলনের পর ক্ষতিপুরণের চেয়ে পেয়ে খুশি প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) মো. সাইফুল ইসলাম সরকার বলেন,
বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভ থেকে কলয়া উত্তলনের ফলে উপরে কিছু ভূ-কম্পনের সৃষ্টি হয়। এতে আমাদের অধিগ্রহনের বাহিরে ৮ টা গ্রামের বাড়ী ঘরে ফাটল দেখা দেয়। এর ফলে তারা তাদের ক্ষতিপুরনের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছেন। বিষয়টি নিয়ে ৯ সদস্য একটি কমিটি গঠন করা হয়। এবং কমিটি সরজমিনে পরিদর্শন করেন। সেখানে তারা দেখতে পায় কিছু বাড়ীতে ফাটল দেখা দিয়েছে। কিছু আধাপাকা বাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে এবং কিছু লোক আতঙ্কের মধ্যে বসবাস করছে। কমিটি সব নিয়ে একটি ডাটা তৈরী করে সরকারের উচ্চ পর্যায়ে পাঠলে আমরা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরন বাবদ ৬ কোটি ৩ লক্ষ ৮ হাজার টাকার অনুমোদ পাই। পরবর্তীতে এলাকাবাসীর দাবি দাওয়ার প্রেক্ষিতে এটাকে বৃদ্ধি করে ৭ কোটি ৫৯ লক্ষ ৬৫ হাজার করা হয়। আজ এলাকাবাসীর ৭ হাজার ৭ শত ঘরবাড়ীর জন্য ক্ষতিপুরন প্রদানের কাজ শুরু করা হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31