IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলা
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ধূমকেতু নিউজ ডেস্ক : সাভারে বকেয়া বেতনের দাবিতে টঙ্গী-আশুলিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার নরসিংহপুর এলাকায় জেনারেশন নেক্সট গার্মেন্টসের কয়েকশ শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে শ্রমিকদের বেতন পরিশোধ না করে জেনারেশন নেক্সট গার্মেন্টস বন্ধ করে রেখেছে। যার কারণে আমরা বাসা ভাড়া ও দোকানের বাকিও পরিশোধ করতে পারিনি। আমরা প্রায় ৫-৬ হাজার শ্রমিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন পার করছি। প্রশাসনের পক্ষ থেকে আমাদের পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তারা সেটি বাস্তবায়ন করেনি। বাধ্য হয়ে তাই রাস্তায় নেমেছি।

তবে খোলা কারখানাগুলোতে শ্রমিকরা সকাল ৮ থেকে কর্মস্থলে যোগ দিয়ে কাজ শুরু করে। অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও অন্তত ৯টি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় কারখানা নয়টি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পুরো শিল্প এলাকায় র‍্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন কারখানার প্রধান ফটকগুলোর সামনে অবস্থান নিয়ে আছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, ৪৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়াও সাধারণ ছুটি রয়েছে আরও ৯টি কারখানায়। কিছু কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন। চেষ্টা করছি বিজিএমইএ ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করতে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31