IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> শিক্ষক কেন তৃতীয় শ্রেণির কর্মচারি? এক দফার বাস্তবায়ন চাই

শিক্ষক কেন তৃতীয় শ্রেণির কর্মচারি? এক দফার বাস্তবায়ন চাই

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : শিক্ষক কেন তৃতীয় শ্রেণির কর্মচারি? আমরা নাকি মানুষ গড়ার কারিগর? হাতে এমন প্রশ্নের প্ল্যাকার্ড। এছাড়া দৃষ্টি ভঙ্গি বদলাবেন, শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দিবেন, স্লোগান মোদের একটাই বেতন বৈষম্য নিরসন চাই, হিসাবটা টাকার নয়, হিসাবটা সন্মানের এমন বিভিন্ন শ্লোগানের প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন প্রাথমিক ধাপে মানুষ গড়ার কারিগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

তাদের দাবি একটাই ১০ম গ্রেড বাস্তবায়ন চাই। এই ১ দফার দাবি নিয়ে নওগাঁর বদলগাছীতে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকারা। সোমবার ৩০ সেপ্টেম্বর বিকেলে ৫ টার দিকে উপজেলা পরিষদের সামনে রাস্তায় দাঁড়িয়ে এই ১ দফা দাবি বাস্তবায়ন চায় তারা। মানববন্ধনে অংশ গ্রহণ করেন উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৪ শতাধিক নারী পুরুষ শিক্ষকরা।

জাইজাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাঈদ রিপুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান ও বদলগাছী উপজেলার সমন্বয়ক গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ।

আরো বক্তব্য রাখেন শিক্ষক জুয়েল রানা, খোরশেদ আলম, আলমগীর স্বপন, শামিম হোসেন, শাকিল হোসেন ও রুহুল আমিনসহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারি ও প্রধান শিক্ষকরা।

বক্তারা বলেন, পারিপার্শ্বিক দিক বিবেচনা করলে আমরা অন্যান্যদের চেয়ে অনেক পিছিয়ে আছি। আমরা অবহেলিত, অনেকে ডাকে এই মাস্টোর, এটা কি আমাদের পরিচয়। কাজেই আপনাদের কাছে অনুরোধ দৃষ্টি ভঙ্গি বদলাবেন শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দিবেন।

শিক্ষক কেন তৃতীয় শ্রেণির কর্মচারি প্রশ্ন তুলে বক্তারা আরও বলেন, আমরা সমাজে ভালো একটা আত্মসন্মান নিয়ে বেঁচে থাকতে চাই। ২০০৯ সালে সর্বশেষ শিক্ষকদের পদোন্নতি হয়। এরপর আর কোনো পদোন্নতি নেই। তাই এখন একটাই দাবি ১০ গ্রেডের বাস্তবায়ন চাই।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31