IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার চালু করল ইউনেস্কো

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার চালু করল ইউনেস্কো

ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক পুরস্কার চালু করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। সংস্কৃতির ক্ষেত্রে এ পুরস্কারের প্রাইজমানি হবে ৫০ হাজার মার্কিন ডলার এবং প্রতি দুই বছর অন্তর এটি প্রদান করা হবে।

গত ১১ ডিসেম্বর ইউনেস্কোর নির্বাহী পরিষদের ২১০তম অধিবেশনের সমাপনীতে ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দি ফিল্ড অফ ক্রিয়েটিভ ইকোনমি’ নামে এ পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। ইউনেস্কো নির্বাহী পরিষদের সভাপতি আগাপিতো মুকোর সভাপতিত্বে এ অধিবেশনে উপস্থিত ছিলেন ইউনেস্কোর মহাপরিচালক আদ্রে আজুলে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় পুরস্কারটি প্রবর্তনে ইউনেস্কোর সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করেছে সংস্কৃতিবিষয়ক ও শিক্ষা মন্ত্রণালয়। তাছাড়া ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ প্রক্রিয়াটির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল।

এ উদ্যোগ গ্রহণ ও পুরস্কার প্রবর্তন প্রক্রিয়ার প্রতিটি ধাপে যুক্ত ছিল সংস্কৃতি মন্ত্রণালয়। পুরস্কার প্রবর্তনের জন্য গত আগস্টে ইউনেস্কোর নিরপেক্ষ বিশেষজ্ঞ কর্তৃক সমীক্ষা পরিচালনায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের পরামর্শ ও দিকনির্দেশনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন সচিব মো. বদরুল আরেফীন ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগের কর্মকর্তারা।

এই প্রথম জাতিসংঘের কোনো অঙ্গসংস্থা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল। আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এখন পর্যন্ত ২৩টি ইউনেস্কো আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তিত হয়েছে।

ইউনেস্কোর অধিক্ষেত্র যেমন- শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, বাকস্বাধীনতা প্রভৃতি ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদান ও বাংলাদেশ সরকারের ইউনেস্কোর প্রতি অঙ্গীকারের কথা বিবেচনায় নিয়ে ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রবর্তনে সম্মতি প্রদান করে। এ পুরস্কার সৃজনশীল অর্থনীতিতে যুবসমাজের উন্নয়নে সংস্কৃতিকর্মী, প্রতিষ্ঠান বা সংস্থা কর্তৃক গৃহীত ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বীকৃতি দেবে।

উল্লেখ্য, বৃহত্তর সংস্কৃতির পরিমণ্ডলে সৃজনশীল অর্থনীতি ক্ষেত্রে ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু’ পুরস্কার হবে এ সংস্থা কর্তৃক প্রবর্তিত প্রথম আন্তর্জাতিক পুরস্কার।

ইউনেস্কোর মতো জাতিসংঘের একটি অঙ্গসংস্থা কর্তৃক প্রবর্তিত এ পুরস্কার বঙ্গবন্ধুর জীবনাদর্শ বিশ্বময় ছড়িয়ে দেয়ার সুযোগ তৈরি করবে এবং বিশ্বময় সংস্কৃতিকর্মীদের সৃজনশীল অর্থনীতির বিকাশে অনুপ্রেরণা জোগাবে। বাংলাদেশ ও বঙ্গবন্ধু যে এক ও অভিন্ন তা এ পুরস্কারের শিরোনামে প্রস্ফূটিত হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তার নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন বাংলাদেশের জন্য একটি বড় অর্জন ও তার অবদানের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন। তাছাড়া এ পুরস্কার বিশ্বময় বাংলাদেশের ব্র্যান্ডিং ও ইমেজ বিল্ডিংয়ে বিশেষ ভূমিকা রাখবে।

এমইউ/বিএ/এমকেএইচ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31