IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান ইমানুয়েল ম্যাক্রোঁর

ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান ইমানুয়েল ম্যাক্রোঁর

ধূমকেতু নিউজ ডেস্ক : যুদ্ধবাজ ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেই সঙ্গে তিনি গাজায় প্রায় এক বছর ধরে চলা যুদ্ধের অবসানে ‘রাজনৈতিক সমাধান’ খোঁজার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ফরাসি প্রেসিডেন্ট শনিবার ফ্রান্স ইন্টার রেডিওতে এক বক্তৃতায় বলেন, ‘আমার বিশ্বাস, আজকের অগ্রাধিকার হলো একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা এবং গাজায় যুদ্ধ ও হত্যা বন্ধে অস্ত্র সরবরাহ বন্ধ করা’।

সেই সঙ্গে, ফ্রান্স ইসরাইলকে কোনো অস্ত্র পাঠাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

ম্যাক্রোঁর এই বক্তব্য এমন সময়ে এলো যখন চলমান গাজা সংঘাতের প্রায় এক বছর পূর্ণ হতে চলেছে। ইসরাইলি বাহিনী গত বছরের ৭ অক্টোবর থেকে গাজার নিরীহ মানুষের ওপর আক্রমণ চালিয়ে আসছে।

ফরাসি প্রেসিডেন্ট ঠিক দুই সপ্তাহ আগেই প্যারিসের এলিজি প্যালেসে ওয়ার্ল্ড জিউইশ কংগ্রেসের (WJC) সভাপতি রোনাল্ড এস লাউডারের সঙ্গে বৈঠক করেন। যেখানে ফ্রান্সের ইহুদি সম্প্রদায় চলমান ইসরাইল-গাজা সংঘাত এবং অপহৃত ইহুদিদের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ম্যাক্রোঁ ইসরাইল-হামাস সংঘাত সমাধানের গুরুত্ব এবং অবশিষ্ট জিম্মিদের নিরাপদ প্রত্যাবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট গত মঙ্গলবার (১ অক্টোবর) ইসরাইলে ইরানের হামলার নিন্দা জানিয়ে বুধবার মধ্যপ্রাচ্যে সামরিক বাহিনী মোতায়েন করেন। যা ইসরাইলের নিরাপত্তার প্রতি ফ্রান্সের দেওয়া প্রতিশ্রুতিরই বহি:প্রকাশ। সূত্র: দ্য জেরুসালেম পোস্ট

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31