IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধামইরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মত বিনিময়

ধামইরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মত বিনিময়

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সন্ধ্যা ৭ টায় জামায়াতে ইসলাম ধামইরহাট শাখা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ধামইরহাট উপজেলা প্রেসক্লাব, ধামইরহাট প্রেসক্লাব এবং ধামইরহাট মডেল প্রেসক্লাব এর নেতৃবৃন্দ সহ সাংবাদিকগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা (পশ্চিম) আমির ইঞ্জিনিয়ার এনামুল হক বিউটি। এ সময় প্রধান মেহমান ইঞ্জিনিয়ার এনামুল হক বিউটি বলেন, “ফ্যাসিবাদ সরকারের অপকর্মের কথা ভুলে গিয়ে এখন থেকেই সত্য কথা প্রকাশ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘নিজের থেকে পরিবর্তন শুরু করি, ব্যক্তি ও রাষ্ট্রের সম্পদ রক্ষা করি, সত্যকে সত্য বলি, তবেই পরিবর্তন সম্ভব।’ ১নং ধামইরহাট ইউনিয়ন ওলামা বিভাগের আমির মাও:আব্দুল কাহার সিদ্দিকের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন নওগাঁ জেলা ওলামা বিভাগের আমির সহকারি অধ্যাপক একেএম ফজলুর রহমান, ধামইরহাট উপজেলা আমির মাও কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমির সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবু সালেহ মুসা, ১নং ইউনিয়ন আমির মাওলানা ইউনুছার রহমান প্রমুখ।

এছাড়াও জামায়াতে ইসলামীর বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় সাংবাদিক পেশার বিভিন্ন সুবিধা ও অসুবিধা তুলে ধরে বক্তব্য প্রদান করেন ধামইরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল আজিজ, সাবেক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, যুগ্ম আহবায়ক মাসুদ সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, সম্পাদক আবু মুসা স্বপন, সহ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আমজাদ হোসেন, মডেল প্রেসক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ। আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক প্রভাষক আবুল বয়ান মুহাম্মদ আব্দুজ জাহের, রেজুয়ান হোসেন, শহিদুল ইসলাম, উজ্জল হোসেন, মুমিনুল ইসলাম, রুবাইয়াত হোসেন প্রমুখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31