IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> মান্দায় শত্রুতার বলি পেয়ারা বাগান

মান্দায় শত্রুতার বলি পেয়ারা বাগান

মান্দায় শত্রুতার বলি পেয়ারা বাগান

মান্দায় শত্রুতার বলি পেয়ারা বাগান। ছবি- ধূমকেতু প্রতিবেদক, পোরশা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের একটি পেয়ারা বাগান কেটে সাবাড় করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এসময় ওই বাগানের অর্ধশতাধিক কলা গাছসহ অন্তত ৫০ হাজার টাকার আঁখ কেটে নষ্ট করা হয়েছে।

উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ও বুধবার দুপুরে দু’দফায় ওই বাগানের ক্ষতিসাধন করে প্রতিপক্ষরা। বাগান মালিকের দাবী এতে তার অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী হামিদুর রহমান চকদার বলেন, শ্রীরামপুর মৌজায় পৈত্রিক ও কবলামুলে পাওয়া ৫২ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। এর মধ্যে প্রতিপক্ষ আব্দুল কুদ্দুস গংরা ২৭ শতক সম্পত্তি দাবী করলে বিরোধ শুরু হয়। এনিয়ে নওগাঁ আদালতে একাধিক মামলা চলছে।

হামিদুর রহমান চকদার আরও বলেন, ‘গত বুধবার ১০৭ ধারার একটি মমলার হাজিরা দিতে পরিবারের সবাই নওগাঁ আদালতে ছিলাম। আমরা বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা ভাড়াটিয়া লোকজন নিয়ে বিবাদমান সম্পত্তির অন্তত ৪৫০টি ফলন্ত পেয়ারা গাছ কেটে সাবাড় করে দেয়।’

তিনি অভিযোগ করে বলেন, শুক্রবার সকালে দ্বিতীয় দফায় ওই সম্পত্তির দুই ধারে লাগানো অর্ধশতাধিক কলাগাছ ও অন্তত ৫০ হাজার টাকার আঁখ কেটে নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

জানতে চাইলে অভিযুক্ত আব্দুল কুদ্দুস বলেন, ‘বিবাদমান সম্পত্তিতে আমাদের অংশ রয়েছে। তা না দিয়ে প্রতিপক্ষের হামিদুর রহমান পুরো সম্পত্তিই ভোগদখল করছে। তাই পেয়ারা বাগান কেটে আমরা সম্পত্তির দখল নিয়েছি।’

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31