IMG-LOGO

রবিবার, ৩০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জোড়া স্বর্ণ নিয়ে ফিরলো রাজশাহীর মেয়ে মারিন আশরাফীরহনপুরে নজরুল সন্ধ্যাতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ডাসকোর এসওডি বিষয়ক সভাসাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলবআইসল্যান্ডের জনগণ ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় না‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে’জাতীয় সংসদ ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের অবস্থানসিসা দূষণ বন্ধের দাবিতে রাজশাহীতে স্মারকলিপি প্রদানরাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিতসাবেক রেলমন্ত্রী নতুন মামলায় গ্রেফতার‘ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পে মাত্র ১.২ শতাংশ ত্রুটি হয়েছে’রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ডফুলবাড়ীতে অবৈধ্যভাবে বন বিভাগের জায়গাসহ স্থানীয়২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> দুর্গাপূজাতে সবজি পোলাওয়ে জমিয়ে ডিনার করুন

দুর্গাপূজাতে সবজি পোলাওয়ে জমিয়ে ডিনার করুন

ধূমকেতু নিউজ ডেস্ক : পোলাও খেতে কে না পছন্দ করেন। আর তা যদি হয় সবজি পোলাও তাহলে তো কথায় নেই। এতে বিভিন্ন ধরনের মৌসুমি সবজি ব্যবহৃত হয়। যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দুর্গাপূজার দশমীতে ডিনারে রাখতে পারেন বিশেস এই পদ। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ।

রইলো রেসিপি-
উপকরণ

১. সেদ্ধ ডিম
২. আলু
৩. ফুলকপি
৪. গাজর
৫. মটরশুটি
৬. টমেটো
৭. কাঁচা মরিচ
৮. তেল
৯. হলুদ গুঁড়া
১০. আদা বাটা
১১. রসুন বাটা
১২.লবণ
১৩. তেজপাতা
১৪. এলাচ
১৫. দারুচিনি
১৬. পেঁয়াজ কুচি
১৭. ঘি
১৮. পোলাও চাল

সব উপকরণ পরিমাণমতো নিতে হবে।

পদ্ধতি

প্রথমে সেদ্ধ ডিমে সামান্য হলুদ গুঁড়া মেখে অল্প তেলে লালচে করে হালকা ভেজে নিন। আলু, ফুলকপি, গাজর কেটে ধুয়ে সামান্য ভাপিয়ে বা আধা সেদ্ধ করে অল্প তেলে হালকা ভেজে নিতে হবে।

আলু ও ফুলকপিতে সামান্য হলুদ গুঁড়া মাখিয়ে ভাজলে পোলাও রান্নার পর দেখতে সুন্দর লাগবে। না দিলেও হবে। মটরশুঁটি ভাজার দরকার নাই। পোলাওতে দিলেই হবে। চাল ১৫-২০ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝড়িয়ে নিতে হবে।

এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। এরপর একে একে এলাচ, দারুচিনি, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা নেড়ে দিয়ে দিন।

এরপর পোলাও চালের সঙ্গে দিতে হবে লবণ। অল্প সময় নেড়ে চাল ভেজে দিয়ে দিন ফুটন্ত গরম পানি। চাল যদি হয় এক কাপ তাহলে পানি হবে তার দ্বিগুণ। মাঝারি আঁচে ঢেকে রান্না করতে হবে ১০-১২মিনিট।

পানি শুকিয়ে আসলে নেড়ে দিয়ে দিন আলু, ফুলকপি, গাজর, মটরশুঁটি, টমেটো, কাঁচা মরিচ ও ভেজে রাখা ডিম। পোলাওর পানি শুকিয়ে আসলেই এগুলো দিয়ে দিন।

হালকা হাতে নেড়ে মিশিয়ে চামচ দিয়ে পোলাও চেপে চেপে উপরে ঘি দিয়ে পোলাওর পাতিল চুলায় তাওয়ার উপর দমে রেখে দিন ১৫-২০ মিনিট। ঘি দেওয়ার কারণে পোলাও একদম ঝরঝরে হয়ে যাবে।

ঢাকনা সরিয়ে আবারও হালকা হাতে নেড়ে ঢেকে রেখে দিতে হবে ১০-১৫মিনিট। ব্যাস পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে সবজি পোলাও।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news