IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
টানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরা
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> আপনি জানেন কি কোন ভিটামিনের অভাবে ঘন ঘন রোগে হয়?

আপনি জানেন কি কোন ভিটামিনের অভাবে ঘন ঘন রোগে হয়?

ধূমকেতু নিউজ ডেস্ক : ঘনঘন শরীর খারাপ হওয়া মোটেও ভালো লক্ষণ নয়। এর পেছনে লুকিয়ে থাকতে পারে কঠিন ব্যাধি। তাই কিছুদিন পরপরই শরীর খারাপ হলে অবশ্যই মেপে দেখুন আপনার শরীরে কোনো ভিটামিনের ঘাটতি আছে কি না।

বিশেষ করে যারা কিছুদিন পরপরই জ্বর, সর্দি-কাশি কিংবা ঠান্ডা লেগে যাওয়ার সমস্যায় ভোগেন, তারা অবশ্যই খেয়াল রাখুন দৈনিক ভিটামিন সি’র চাহিদা পূরণ করছেন কি না।

শরীরে ভিটামিন সি’র ঘাটতি হলে শরীরে সংক্রমণ বেড়ে যায়। ফলে সর্দি-কাশিসহ নানা সমস্যায় ভুগতে হতে পারে। আসলে এই ভিটামিনই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বেশ কয়েকটি খাবার নিয়মিত খেলে ভিটামিন সি’র অভাব মেটানো সম্ভব।
ভিটামিন সি’র উৎস কোন কোন খাবার?
লেবুজাতীয় ফল

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় বাড়াতে চাইলে ভিটামিন সি সমৃদ্ধ লেবু জাতীয় বিভিন্ন ফল নিয়মিত খেতেই হবে। লেবু, কমলালেবু ছাড়াও ভিটামিন সি আছে আঙুরের মধ্যে। এছাড়া আছে আরও অনেক লেবুজাতীয় ফল যেমন- মালটা, জাম্বুরা ইত্যাদি।

আনারস

আনারস খেলেও অনেক উপকার মিলবে। এই ফলেও আছে নানা ধরনের পুষ্টি উপকরণ। আনারসেও প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। তাই এই ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে। আবার অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণও আছে এই ফলে। এতে দূর হবে শরীরের প্রদাহজনিত সমস্যাও।

পাকা পেঁপে

পাকা পেঁপে লিভারের স্বাস্থ্যের খুবই উপকারী। পাকা পেঁপে খেলে বডি ডিটক্স হয়। শরীরে জমে থাকা যাবতীয় দূষিত পদার্থও বেরিয়ে যায়। এই ফল নিয়মিত খেলে ওজন কমে। এছাড়ও এই ফল ত্বক ও চুলের জন্যেও ভালো। পাকা পেঁপে খেলে ত্বক ও চুলের জেল্লা বাড়ে। এই ফলে আছে ভিটামিন সি, যা আমাদের সার্বিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে।
পেয়ারা

প্রতিদিন একটি করে পেয়ারা খেলে কমলালেবুর থেকেও বেশি পরিমাণে ভিটামিন সি আপনার শরীরে মিলবে। কম ক্যালোরি যুক্ত এই ফল খেলে অনেক উপকার পাবেন। পেয়ারা খেলে হজমশক্তিও ভালো হয়। ওজনও নিয়ন্ত্রণে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

ব্রকোলি

ব্রকোলি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই সবজি নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই সবজির আছে অনেক গুণ। পর্যাপ্ত ফাইবারসহ ব্রকোলিতে আছে ভিটামিন সি। এই সবজি নিয়মিত খেলে ওজন কমে আবার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।

সূত্র: এবিপি লাইভ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31