IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> খেলা >> লিড নিউজ >> সাকিবের দেশে ফেরায় কোনো বাধা দেখেন না : ক্রীড়া উপদেষ্টা

সাকিবের দেশে ফেরায় কোনো বাধা দেখেন না : ক্রীড়া উপদেষ্টা

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলতে অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে ফেরা এবং ফিরে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন আর উদ্বেগ তৈরি হয়েছে-তা ‘আপাতত প্রশমন’ করা হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আগের ফ্যাসিবাদী সরকারের সঙ্গে সাকিব আল হাসানের ইনভল্ভমেন্ট ছিল। উনি উনার পোস্টে ক্লিয়ারেন্স দিয়েছেন। একজন ক্রিকেটার, তিনি বাংলাদেশের নাগরিক। তার দেশে আসায় কোনো বাধা আমি দেখি না।

আজ রোববার (১৩ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান আসিফ মাহমুদ।

ক্রীড়া উপদেষ্টা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাইরের দেয়ালে সাকিব বিরোধী বিভিন্ন দেয়াল-লিখন নিয়ে বলেন, যে দেয়াল লিখন হয়েছে, সেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এটা আসলে ইমোশনের ব্যাপার। গণতান্ত্রিক দেশে সাংবিধানিকভাবে তাদেরও ওই রাইটস আছে। তবে আমরা কারও নিরাপত্তা যাতে হুমকির মুখে না ফেলি। যদি আইনগত কোনো বিষয় থাকে তাহলে সেটা আইনের পথেই চলবে। নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ শ্রদ্ধাশীল হওয়া উচিত।

সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুলের আগের একটি বক্তব্য উদ্ধৃত করে ক্রীড়া উপদেষ্টা বলেন, সংশ্লিষ্টতা না থাকলে যে হত্যা মামলা হয়েছে, সেখান থেকে নাম (সাকিবের) বাদ পড়ে যাবে।

ভারতে কানপুর টেস্টের আগেই সাকিব ঘোষণা দিয়েছেন, আগামী ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টটাই হবে তার ক্যারিয়ারের শেষ টেস্ট। এই ম্যাচটা খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি।

এদিকে এর আগে গত বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সাকিব ছাত্র আন্দোলনে সরব থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন। যেখানে নিজের রাজনীতিতে আসা ও সংসদ সদস্য হওয়ার ব্যাখ্যা দেন তিনি। পাশাপাশি কথা বলেন শেষ ম্যাচ খেলা নিয়েও।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news