IMG-LOGO

রবিবার, ৩০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জোড়া স্বর্ণ নিয়ে ফিরলো রাজশাহীর মেয়ে মারিন আশরাফীরহনপুরে নজরুল সন্ধ্যাতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ডাসকোর এসওডি বিষয়ক সভাসাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলবআইসল্যান্ডের জনগণ ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় না‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে’জাতীয় সংসদ ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের অবস্থানসিসা দূষণ বন্ধের দাবিতে রাজশাহীতে স্মারকলিপি প্রদানরাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিতসাবেক রেলমন্ত্রী নতুন মামলায় গ্রেফতার‘ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পে মাত্র ১.২ শতাংশ ত্রুটি হয়েছে’রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ডফুলবাড়ীতে অবৈধ্যভাবে বন বিভাগের জায়গাসহ স্থানীয়২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাশিফল

রাশিফল

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ফুটবল বিশ্বকাপ কিংবা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, সব ক্ষেত্রেই আছে জ্যোতিষ শাস্ত্রের গুরুত্ব। বিশ্বাস কিংবা অবিশ্বাস, সম্পূর্ণ আপনার ইচ্ছা। তবে হাজার বছর ধরে চলে আসছে এই জ্যোতিষ শাস্ত্র। আর জ্যোতিষ শাস্ত্রে প্রাকৃতিক উপাদান বলতে পানি, বায়ু, অগ্নি ও মাটি খুবই গুরুত্বপূর্ণ।

যে চারটি রাশি এই চার উপাদানের প্রতীক, জ্যোতিষ শাস্ত্রে তাদেরকেই সব থেকে শক্তিশালী রাশি হিসেবে চিহ্নিত করেছে। শাস্ত্র অনুযায়ী ১২টি রাশি যথাক্রমে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এগুলো সম্পর্কে জেনে নেয়া যাক

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): চাকরিতে পরিবর্তন কারও কারও জন্য সুফল বয়ে আনতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারেন। যাত্রাপথে সতর্ক থাকুন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে): কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। আর্থিক লেনদেন শুভ। প্রিয় মানুষটির আচরণে পরিবর্তন লক্ষ্য করেছেন নিশ্চয়ই—এখন আপনিও নিজেকে তাঁর মতো করে পরিবর্তন করে নিন; ব্যস, সবকিছু আগের মতোই ঠিকঠাক হয়ে গেছে!

মিথুন (২২ মে-২১ জুন): বিদেশযাত্রায় প্রবাসী বন্ধুর সহায়তা পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের উত্তাল ঢেউ আজ আপনার হৃদয়-সৈকতে আছড়ে পড়তে পারে। দূরের যাত্রা শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই: শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রচেষ্টা সফল হতে পারে। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): দিনের শুরু থেকেই অর্থনৈতিক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ আপনার মনকে নাড়া দিতে পারে। দূরের যাত্রা শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরে যাওয়ার সম্ভাবনা আছে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমে প্রতিদ্বন্দ্বী থাকলেও আপনার অবস্থান অক্ষুণ্ন থাকবে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ আপনাকে উড়িয়ে নিয়ে যেতে পারে প্রেমকাননে! তৈরি থাকুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): আপনি একজন চাকরিপ্রত্যাশী হয়ে থাকলে আজ আপনার জন্য সুখবর আছে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। প্রেমের ভেলা ভাসতে ভাসতে আজ আপনার হৃদয়-সৈকতে ভিড়তে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সফল হতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি সুসংবাদ বয়ে আনতে পারে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মস্থলে আপনার ওপর কর্তৃপক্ষের সুনজর পড়তে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আর্থিক লেনদেন শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। প্রেমে হতাশ হওয়ার কিছু নেই—আজই চমকপ্রদ কোনো ঘটনা আপনার হতাশাকে দূর করে দিতে পারে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news