IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> আত্রাইয়ে সুতি জাল দিয়ে মাছ ধরতে নদীর বাঁধ ভেঙ্গে দেয়ার অভিযোগ

আত্রাইয়ে সুতি জাল দিয়ে মাছ ধরতে নদীর বাঁধ ভেঙ্গে দেয়ার অভিযোগ

আত্রাইয়ে সুতি জাল দিয়ে মাছ ধরতে নদীর বাঁধ ভেঙ্গে দেয়ার অভিযোগ

আত্রাইয়ে সুতি জাল দিয়ে মাছ ধরতে নদীর বাঁধ ভেঙ্গে দেয়ার অভিযোগ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাইয়ে নিষিদ্ধ সুতি জাল দিয়ে মাছ ধরতে নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধ কাম সড়ক ভেঙ্গে দেয়ার অভিযোগ ওঠেছে। উপজেলার মনিয়ারী ইউনিয়নের নাগর নদীর লালপাড়া এলাকায় বাঁধ কাম সড়ক কেটে দেয়ার এঘটনা ঘটেছে।

এঘটনায় সড়ক দিয়ে চলাচল করতে না পারায় চরম দুর্ভোগে পরেছে এলাকাবাসী। ফলে প্রতিকার পেতে বুধবার নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী।

জানাগেছে.আত্রাই উপজেলার পুর্বাঞ্চলের শেষপ্রান্ত নাগর নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধ কাম সড়কই একমাত্র চলাচলের রাস্তা। এই রাস্তা দিয় হেঙ্গলকান্দি, লালপাড়া এবং ধর্মপর এলাকার লোকজন চলাচল করেন। চলতি বন্যায় সোঁতি জাল দিয়ে মাছ ধরতে লালপাড়া গ্রামের বেশ কিছু লোকজন গত ১১ অক্টোবর দিনগত রাতে লালপাড়ার পূর্ব দিকে কোদাল দিয়ে প্রায় দেড়শ ফিট বাঁধ কাম সড়ক কেটে ভেঙ্গে দেয়। এসময় ধর্মপুরের লোকজন জানতে পেরে ছুটে এসে বাঁধা দিতে গেলে তাদের উপর চড়াও হয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে তারিয়ে দেয়। বাঁধ কাম সড়ক ভেঙ্গে দেয়ায় চলাচল বন্ধ হয়ে পরেছে ধর্মপুর-লালপাড়া গ্রামের বাসিন্দাদের। এঘটনার সুষ্টু প্রতিকার পেতে বুধবার নওগাঁ পানি উন্নয়ন বোর্ড বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

ধর্মপুর গ্রামের বাসিন্দা মাসুদ রানা, আমানুর রহমানসহ অনেকেই জানান,ধর্মপুর থেকে বের হবার একমাত্র রাস্তা এই বন্যা নিয়ন্ত্রন বাঁধ কাম সড়ক। লালপুরের লোকজন সেখানে শুধুমাত্র নিষিদ্ধ সোঁতি জাল দিয়ে মাছ ধরতেই বাঁধ কাম সড়ক ভেঙ্গে দিয়েছে। আমরা বাধা দিতে গেলে আমাদের সাথে চরমভাবে খারাপ আচরণ করেছে এবং বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে।

তারা বলছেন, যেহেতু লালপাড়া গ্রামের মধ্য দিয়েই আমাদের চলাচল করতে হয় তাই গ্রামের লোকজন ভয়ে তেমন কিছু বলতেও পারছেনা। এছাড়া লালপাড়াতে সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে,সেখানে আমাদের সন্তানরা পড়া লেখা করে। এখন বাঁধ কাম সড়ক ভেঙ্গে দেয়ায় একদিকে যেমন সন্তানরা স্কুলেও যেতে পারছেনা অন্যদিকে আমরাও চলাচলে চরম দুর্ভোগে পরেছি। তাই তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান তারা।

লালপাড়া গ্রামের গ্রাম কমিটির সভাপতি আব্দুস সাত্তার বলেন, বন্যায় বিভিন্ন এলাকা থেকে কচুরিপানা ভেসে এসে প্রায় দেড়/দুইতশত বিঘা জমি ভরাট হয়ে গেছে। মাছ ধরতে নয়, জমি পরিষ্কার করতে কচুরিপানা নদীতে ভেসে দেয়ার জন্যই বাঁধ কাম সড়ক ভেঙ্গে দেয়া হয়েছে এবং সেখানে পারাপারের জন্য একটি নৌকার ব্যবস্তা করা হয়েছে।

এব্যাপারে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মাহাবুব আলম বলেন, লালপাড়া গ্রামের লোকজন মাছ ধরতে বারবার ওই স্থানে বাঁধ কাম সড়ক ভেঙ্গে দেয়। আমরা নিষেধ করলেও শোনেনা। এঘটনায় বুধবার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31