IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> বিনোদন >> সুখবর দিলেন অভিনেত্রী রুনা খান

সুখবর দিলেন অভিনেত্রী রুনা খান

ধূমকেতু নিউজ ডেস্ক : এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। নাটক, সিনেমা এবং ওটিটি তিন মাধ্যমেই দেখা মিলে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব এই অভিনেত্রী। কয়েক বছর আগেই ওজন কমিয়ে নিজেকে বেশ খোলামেলাভাবেই উপস্থাপন করেন। তাতে নেটিজেনদের কাছে কটাক্ষেরও শিকার হন। নানা তীর্যক মন্তব্যে গত বছরের জুলাই থেকেই আড়ালে চলে যান তিনি।

খুব একটা কাজ করতে দেখা যায়নি তাকে। মাঝে কিছু অনুষ্ঠানে দেখা গেলেও সেখানে তার পোশাক নিয়েও সমালোচনা ওঠে। অবশ্য এর কড়া জবাবও দিয়েছে অভিনেত্রী। তবে এবার আড়াল থেকে প্রকাশ্যে আসেন।

একাধিক ফটোশুট ও ওয়েব কনটেন্টের পাশাপাশি সিনেমায় যুক্ত হওয়ার খবর জানান এ অভিনেত্রী। ‘লীলা মন্থন’ নামে একটি সিনেমায় দেখা যাবে তাকে। এটি পরিচালনা করেন জাহিদ হোসেন। শিশু বিক্রির ঘটনা নিয়ে নির্মিত

এ সিনেমা প্রসঙ্গে রুনা খান বলেন, বিপদে পড়ে অনেকে বাচ্চা বিক্রি করে দিচ্ছেন, এমন খবর প্রায়ই আমরা শুনি। বিভিন্ন সময় অনেক শিশু হারিয়েও যায়। এসব ঘটনা নিয়ে এ সিনেমার গল্প। বাচ্চাগুলো কেন বিক্রি হচ্ছে, বিক্রির পর কোথায় যাচ্ছে, কারা ভুক্তভোগী বা এ চক্রের সঙ্গেই কারা জড়িত-এসব বিষয়ের সঙ্গে মানবিক সম্পর্কের কথাও উঠে আসবে এ সিনেমায়।

তিনি আরও বলেন, নতুন সিনেমায় যুক্ত হওয়ার আগে, প্রথমেই চিন্তা করি এমন গল্পে কাজ করব, যেখানে জীবন খুঁজে পাওয়া যায়। জীবনঘনিষ্ঠ গল্পেই কাজ করতে পছন্দ করি। ‘লীলা মন্থন’ তেমন গল্পের একটি সিনেমা। শিগ্গির এর শুটিং শুরু করবেন। আগামী ডিসেম্বরেই এর দৃশ্যধারণের কাজ শেষ করতে চান তিনি। ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতার।

এদিকে একটি ওয়েব ফিল্মেও চুক্তিবদ্ধ হয়েছেন রুনা খান। শিগ্গির এর আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান এ অভিনেত্রী। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘বক’, ও ‘দাফন’ নামে দুটি সিনেমা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31