IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> লিড নিউজ >> নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে ছুরিকাঘাতে দুই ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) ম্যানহাটনের আলাদা তিনটি জায়গায় গৃহহীন এক ব্যক্তির ছুরিকাঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার অভিযোগে ৫১ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আমেরিকান সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, হতাহত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। তবে প্রথম হামলার শিকার ও নিহত ব্যক্তির বয়স ২৬ বছর। তিনি একজন নির্মাণশ্রমিক। দ্বিতীয় হামলার শিকার ব্যক্তির বয়স ৬৮ বছর। ইস্ট রিভারে মাছ ধরার সময় তাকে আঘাত করা হয়। তিনিও মারা গেছেন। দ্বিতীয় ঘটনার প্রায় দুই ঘণ্টা পর জাতিসংঘের প্রধান কার্যালয়ের নিকটবর্তী স্থানে ৩৬ বছর বয়সী এক নারীকে ছুরিকাঘাত করা হয়। এক ট্যাক্সিচালক এ ঘটনা দেখে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা, ছুরিকাঘাতের শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহত তৃতীয় ব্যক্তি একজন নারী। তাকে নিউইয়র্কের জাতিসংঘের প্রধান কার্যালয়ের নিকটবর্তী স্থানে আঘাত করা হয়। গুরুতর আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলাকারী একজন গৃহহীন ব্যক্তি বলে উল্লেখ করেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। তিনি জানান, আটক ব্যক্তি ফৌজদারি মামলার সাজাপ্রাপ্ত। এ নিয়ে আটবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই ছুরি হামলার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি বিনা উসকানিতে হামলা চালিয়েছেন।

এর আগে, দেশটির লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিয়ন্সে বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। রোববার এক ঘণ্টার ব্যবধানে দুই স্থানে আলাদা বন্দুক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুটি ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31