IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে চলবে’

‘সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে চলবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাই এক হয়ে মহান মুক্তিযুদ্ধে একইসঙ্গে রক্ত ঢেলে দিয়ে দেশ স্বাধীন করেছে। কাজেই এ দেশের মাটিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বাস করবে। সবার ধর্ম পালনের স্বাধীনতা থাকবে।

বুধবার মহান বিজয় দিবসের আলোচনাসভায় চলমান ভাস্কর্য বিতর্ক প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি গণভবন থেকে আলোচনাসভায় যোগ দেন। তিনি এতে সভাপতিত্ব করেন।

শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এ দেশের মাটিতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ রয়েছে। আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ বলে অন্য ধর্মাবলম্বীদের অবহেলার চোখে দেখব, তা নয়।

তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্ম পালনের স্বাধীনতার চেতনায় আমরা বিশ্বাস করি। ইসলাম আমাদের সেই শিক্ষাই দিয়ে থাকে। নবী করিম (সা.) আমাদের সেই শিক্ষাই দিয়েছেন।

যে কোনো পরিস্থিতি সহনশীলতার সঙ্গে মোকাবেলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কে কী বলল তা না শুনে, আমরা দেশের জন্য কতটুকু করলাম সেটা চিন্তায় থাকবে। তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব ও সঠিক কাজ করতে পারব।

প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে তার দল ও অঙ্গসংগঠনের অবদানের কথা উল্লেখ করে নেতাকর্মীদের জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।

দেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা দেশ স্বাধীন করেছেন একটি লক্ষ্য সামনে নিয়ে যে, দেশকে তিনি গড়ে তুলবেন। বাঙালিকে জাতিকে তিনি ক্ষুধা ও দারিদ্র্যতার হাত থেকে মুক্তি দেবেন। তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করবেন। তাদের জীবনটা সুন্দর করবেন, উন্নত ও সমৃদ্ধি করবেন। অর্থনৈতিকভাবে বাংলাদেশকে স্বাবলম্বী করবেন। বিশ্ব দরবারে বাঙালি জাতি যেন মাথা উঁচু করে চলতে পারে সে লক্ষ্য নিয়েই দেশকে তিনি স্বাধীন করেন।

বিজয় দিবসের আলোচনাসভায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যেসব রাষ্ট্র সমর্থন করেছে তাদের কথাও স্মরণ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, আমি এই বিজয়ের মুহূর্তে স্মরণ করি যেসব রাষ্ট্র আমাদের পাশে ছিল। বিশেষ করে ভারত, দেশটির প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী, বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণ আমাদের পাশে দাঁড়িয়েছিল। এছাড়া সোভিয়েত, রাশিয়াসহ অন্যান্য দেশগুলো আমাদের সমর্থন দিয়েছে।

‘তাছাড়া সারা বিশ্বের জনগণও আমাদের সমর্থন জানিয়েছে। কিছু রাষ্ট্র স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করলেও তাদের জনগণ আমাদের পক্ষে ছিল। কাজেই যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন তাদের সবাইকে স্মরণ করি। কারণ তাদের সমর্থন ও সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31