IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছিলেন হামলায় নিহত আইনজীবী

ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছিলেন হামলায় নিহত আইনজীবী

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নিবেদিকা ঘোষ।

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ফেসবুক ঘুরে দেখা যায়, তিনি ইসকন নিষিদ্ধসহ সংগঠনটির নানা বিষয় নিয়ে সরব ছিলেন।

নিজের ফেসবুকের ইন্ট্রোতে আলিফ লিছেখেন, ‘আমি আমার মতোই আর এভাবেই থাকতে চাই, কারণ আমি মুখোশ পরি না, আর মুখোশধারীদের পছন্দও করি না।‘

গত ৭ নভেম্বর ইসকনকে নিষিদ্ধের দাবির পক্ষ্যে অবস্থান নিয়ে মো. ওবায়দুল আকবরের একটি পোস্ট শেয়ার করেন আইনজীবী আলিফ। সেখানে লেখা ছিল, ‘ইস্কন আর সনাতন এক নয়। সনাতন একটা ধর্ম! ইস্কন হলো সংগঠন। দেশকে উগ্রবাদী অস্থিতিশীল করার চেষ্টাকারী উক্ত সংগঠনকে নিষিদ্ধ করা অতীব জরুরি। দেশপ্রেমিক সনাতনী ভাইয়েরাও আওয়াজ তুলুন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।’

গত ৫ নভেম্বর চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় হাজারী গলিতে ইসকন সদস্যের হামলার ঘটনা নিয়ে ফেসবুকে সোচ্চার ছিলেন আইনজীবী আলিফ। ওই ঘটনায় পুলিশের ব্রিফিংয়ের ভিডিও শেয়ার করে ক্যাপশনে আলিফ লেখেন, ‘এখানে যারাই জড়িত সবাইকে আইনের আওতায় আনা হউক।’

হাজারী গলিতে সহিংসতার একটি ভিডিও গত ৬ নভেম্বর ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে ওই আইনজীবী লেখেন, ‘কত বড় স্পর্ধা হিন্দুদের, জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানের দোকানে হামলা, এখন কিছু করলে তারা নিজেদের কে সংখ্যালঘু বলে কান্নাকাটি শুরু করে দিবে। মাইরের উপর কোন ঔষধ নেই।’

ইসকনের বহিস্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কেন গ্রেপ্তার করা হয়, এ সম্পর্কিত একটি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেন আইনজীবী আলিফ। এ ছাড়া দেশের নানা ইস্যুতে ফেসবুকে সোচ্চার ছিলেন তিনি।

‘ভালো উদ্যোগ’ লিখে আজ দুপুর ১২টা ৪৩ মিনিটে ফেসবুকে সবশেষ একটি পোস্ট শেয়ার করেন এই আইনজীবী। ওই পোস্টে লেখা ছিল, ‘ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠন একসাথে হয়ে আগামী এক সপ্তাহ “জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ” পালন করবে। ৫ই আগস্টের পর এই প্রথম সব ছাত্র সংগঠন পাশাপাশি দাঁড়িয়ে একই কর্মসূচি পালন করবে।’

আইনজীবী আলিফের নিহতের বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সরওয়ার হোসেন লাভলু বলেন, ইসকন সদস্যরা আদালতে তাণ্ডব চালিয়েছে। তারা এক আইনজীবীকে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার ও দ্রুত ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন আইনজীবীরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31