IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীপোরশায় কৃষকদের মাঝে ডিজেল বিক্রি তদারকীতে ইউএনও রাকিবুল ইসলামরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭পোরশায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতসিংড়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগসিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশুবগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যুশিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩
Home >> টপ নিউজ >> কৃষি >> তানোরে কীটনাশক দিয়ে কৃষকের জমির ধান পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা

তানোরে কীটনাশক দিয়ে কৃষকের জমির ধান পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পূর্ব শক্রতার জের ধরে কীটনাশক প্রয়োগ করে মাসুদ রানা নামের কৃষকের তিন বিঘা পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা বলে অভিযোগ উঠেছে। গত অক্টোবর মাসের ২০ তারিখে উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির মালশিরা মাঠে ঘটে ঘটনাটি। এঘটনায় কৃষক মাসুদ রানা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ার কারনে কোন ব্যবস্থা গ্রহণ করেন নি থানা পুলিশ। ফলে পাকা অবস্থায় ধানগুলো কালচে চিটা হয়ে জমিতেই রয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির মালশিরা গ্রামের বা তানোর টু চৌবাড়িয়া রাস্তার পশ্চিমে তিন বিঘা জমির ধান পাকা অবস্থায় জমিতে খাড়া হয়ে আছে। মাঠে কোন জমিতে ধান নেই। ওই জমির চারদিকে আলু রোপনের কাজ চলছে পুরোদমে। জমিতে ধান খাড়া অবস্থায় থাকলেও কাটচে রং ও চিটা হয়ে পড়েছে পুরো জমির ধান গুলো। ওই জমির চারদিকে আলু রোপনের কাজ চলছে পুরোদমে।

শ্রমিকরা বলেন, আমরা বাহির থেকে এসেছে আলু রোপনের জন্য। কিন্তু জমিতে ধান দেখে হতবাক হয়ে পড়েছি। কারন কোন জমিতে ধান নেই। অথচ এজমিতে ধান কাটা হয়নি। ধানের জমিতে দেখি শীষগুলো চিটা হয়ে গেছে। আর পাতার রং কালচে হয়ে আছে। পরে জানতে পারি ধান গাছের শীষ বের হবার সময় ঘাস মারা কীটনাশক প্রয়োগ করে নষ্ট করে দেয়া হয়েছে। মানুষের সাথে মানুষের বিভেদ থাকতেই পারে। কিন্তু ধান নষ্ট করবে এটা কোন ধরনের কথা। যারা অমানুষ তারাই এসব করতে পারে। কোন স্বাভাবিক মানুষের পক্ষে এধরণের কাজ করা অসম্ভব।

ধান পুড়িয়ে দেওয়ার ঘটনায় কৃষক মাসুদ রানা থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু অভিযোগে কোন নাম উল্লেখ করেন নি।

জানা গেছে, ধান নষ্ট করার পর গত নভেম্বর মাসের ৭ তারিখে কৃষক মাসুদ রানা বিজ্ঞ আদালতে ১৪৪ ধারা জারির জন্য আইনজীবীর মাধ্যমে আবেদন করেন। যার মামলা নম্বর বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহী মামলা নম্বর ১২২০ পি/২৪(তানোর) ধারা ফৌজদারি কার্যবিধি ১৪৪ তারিখ ৭/১১/২০২৪ ইং ২১৭২(২) । বিবাদী করা হয় ৬ জনকে। বিবাদীরা হলেন, কামারগাঁ ইউনিয়ন ইউপির বিহারৈল গ্রামের আনিসুল রহমান, আতাউর রহমান, জিয়ারুল, জামিরুল ও কামরুলকে।

আগামী জানুয়ারী মাসের ২৩ তারিখে পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

কৃষক মাসুদ রানা বলেন, তিন বিঘা জমির ধান কীটনাশক প্রয়োগ করে নষ্ট করা হল। কাউকে দেখিনি এজন্য কোন নাম উল্লেখ করিনি। তবে প্রতিপক্ষরা ছাড়া একাজ কেউ করবে না। এতে করে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। জমির চারদিকে সবাই আলু রোপন করতে ব্যস্ত। আর আমার জমি পড়ে রয়েছে। প্রতিপক্ষদের ভয়ে ধানও কাটতে পারিনি। কেউ টেন্ডারও নিবে না। নিজে চাষ করব সেটাই করতে দিচ্ছে না। চাষাবাদ আমাদের মুল ভরসা।

তবে প্রতিপক্ষরা বলছেন, মামলাধীন জমি তারা নিজেরাই এসব করে ফাঁসাতে মরিয়া। তানোর থানার এসআই আব্দুর রশিদ জানান, আনিসুর সহ বিবাদীদের জমিতে নামতে নিষেধ করা হয়েছে। নামলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031