IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি‘বিগত বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য’ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় একজন আটক
Home >> কৃষি >> টপ নিউজ >> পোরশায় ৮ হাজার হেক্টর সরিষা চাষ

বাম্পার ফলনের সম্ভাবনা

পোরশায় ৮ হাজার হেক্টর সরিষা চাষ

পোরশায় ৮ হাজার হেক্টর সরিষা চাষ

পোরশায় ৮ হাজার হেক্টর সরিষা চাষ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, পোরশা

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : চলতি রবি মৌসুমে নওগাঁর পোরশা উপজেলায় ৮ হাজার ৪৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। আবহাওয়া ভাল থাকলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সরিষার ভাল ফলনের সম্ভাবনা দেখা দেওয়ায় কৃষকরা হাঁসিমুখে রয়েছেন। সে সাথে ভাল দামের আসায় বুক বাঁধছেন তারা।

এ মৌসুমে উপজেলার কৃষকরা স্থানীয়ভাবে ব্যাপকভাবে বারী সরিষা- ১৪, বারী সরিষা- ১৭, ১৮, ১৯, টরী-৭, বীনা- ৪, ১৮, ও বীনা-১৭, জাতের সরিষার চাষ করেছেন। তবে গত বছরে ফলন ভাল হওয়ার কারণে কৃষকরা বারী সরিষা- ১৪ বেশী লাগিয়েছেন বলে জানা গেছে। বারী সরিষা- ১৪ বিঘা প্রতি ১০-১২ মন, টরি সরিষা- ৭ প্রতি বিঘা ৬-৮ মন এবং বীনা জাতীয় সরিষা ৬-৭ হারে ফলন হতে পারে বলে কৃষকরা মনে করছেন।

সরিষার বর্তমান বাজার দর মণ প্রতি ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার টাকা হলেও নতুন সরিষা ওঠার সময় এর দাম কিছুটা কমে মণ প্রতি ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা মণ হতে পারে বলে কৃষকরা মনে করছেন। তারা সরিষার ক্ষেত দেখে খুশি হলেও দাম নিয়ে কিছুটা চিন্তায় আছেন। তবে বর্তমান যে বাজার দর রয়েছে তা থাকলে তাদের কোন সমস্যা হবেনা বলে জানান তারা। কোন কারণে দাম কম হলে সরিষা চাষ করতে যে খরচ হয়েছে তা মিটিয়ে নিজের কাছে অবশিষ্ট কিছুই থাকবে না বলে মনে করছেন তারা।

গাঙ্গুরিয়া গনেশপুর গ্রামের কৃষক সরিষাচাষী আনিসুর রহমান, নিতপুরের সরিষাচাষী আকবর আলী ও মহশীন আলী জানান, তাদের লাগানো সরিষার ক্ষেত খুব ভাল হয়েছে। তারা আসা করছেন ফলনও ভাল হবে। কিন্তু দাম ভাল হবে কিনা চিন্তা করছেন। তবে ভাল ফলনের পাশাপাশি দাম ভাল পেলে অনেকেই সরিষা চাষের দিকে ঝুঁকবেন বলে তারা মনে করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ জানান, চলতি মৌসুমে উপজেলায় ৮ হাজার ৪৫ হেক্টর জমিতে শরিষা চাষ হয়েছে। উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ৮ হাজার ৪০ মেট্রিকটন। আবহাওয়া ভাল থাকার কারনে সরিষা ক্ষেত খুব ভাল দেখা যাচ্ছে ফলে লক্ষমাত্রা অর্জন সম্ভব হবে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, সরিষা চাষের প্রতি কৃষকদের উৎসাহিত করার জন্য তারা নানান দিক নিয়ে তাদের প্রশিক্ষন ও পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং ব্যাপকভাবে প্রণোদনাও দেয়া হয়েছে। কৃষকেরা ভবিষ্যতে সরিষা চাষের প্রতি আগ্রহ দেখাবেন বলে তিনি আশা করছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930