IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি‘বিগত বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য’ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় একজন আটক
Home >> কৃষি >> টপ নিউজ >> বরেন্দ্র অঞ্চল উপযোগী খরাসহনশীল দেশিধান নির্বাচনে কৃষক মাঠ দিবস

বরেন্দ্র অঞ্চল উপযোগী খরাসহনশীল দেশিধান নির্বাচনে কৃষক মাঠ দিবস

ধূমকেতু প্রতিবেদক : বরেন্দ্র অঞ্চল উপযোগী খরাসহনশীল ও কমপানি নির্ভর স্থানীয় ধানবৈচিত্র্য নির্বাচনে কৃষক নেতৃত্বে জাত বাছাই কার্যক্রমের গবেষণা প্লট থেকে তালমুগুর, স্বর্ণ মাশুরী ও স্বর্ণ রতাসহ ৫ ধরনের ধানজাত নির্বাচন করলো কৃষকগণ।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর পবা উপজেলার তেতুলিয়া ডাঙ্গা গ্রামের কৃষক- কৃষাণীগণ ১৪ টি স্থানীয় ধানবৈচিত্র্য থেকে চুড়ান্ত ধানজাত নির্বাচনের জন্য কৃষক মাঠ দিবসের আয়োজন করেন। গবেষণা মাঠ থেকে ধান কাটা ও মাড়াই করে , রোগ পোকা এবং ফলন সহ সার্বিক দিকগুলো বিবেচনা করে কৃষকগণ তালমুগুর, স্বর্ণ মাশুরী, জেসমিন, স্বর্ণ লতা সহ তোলাই পাঞ্চি মিলে মোট ৫টি জাত নির্বাচন করেন। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও তেঁতুলিয়া ডাঙ্গা সার্বিক গ্রাম উন্নয়ন সংগঠনের যৌথ উদ্যোগে চলতি আমান মৌসুমে কৃষক নেতৃত্বে প্রায়োগীগ কৃষি গবেষণার অংশ হিসেবে স্থানীয় ধানজাত বৈচিত্র্য গভেষণা কার্যক্রমটি পরিচালিত হয়। স্থানীয় কৃষক মো: সোহেল রানা পরিচালনায় ৬ কাঠা জমিতে মোট ১৪টি জাত নিয়ে এই গবেষণা কার্যক্রম পরিচালনা হয়।

জাতগুলো হলো খিরকন, রঘুশাইল, রুপশাইল, তালমুগুর, হলদে বাটালী, বাশমতি, স্বর্ণমাশুরী, তোলাই পাঞ্জি, নাড়িকেলমুচি, হরিরাজ, রতœা, চারুলতা, জেসিমিন, স্বর্ণলতা। মূলত বরেন্দ্র এলাকা উপযোগী বিভিন্ন পুরাতন ধানজাত সংরক্ষণ – প্রসার ও উন্নয়নে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সাথে বীজের সার্বভৌমত্ব, নিরাপদ খাদ্য ও খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় কৃষক নেতৃত্বে ধানজাত গবেষণার কাজটি পরিচালনা হয়ে আসছে।
ধানবৈচিত্র্য বাছাই এর কৃষক মাঠ দিবসে উপস্থিত ছিলেন পবা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অবসর প্রাপ্ত শিক্ষক মজিবুর রহমান, বারসিকের গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলামসহ বরেন্দ্র অঞ্চলের প্রায় ৪৫ জন কৃষক-কৃষাণী।


ধানজাত গবেষণা পরিচালনা কারী কৃষক মোঃ সোহেল রানা বলেন- গবেষণা প্লটে আমরা কোন ধরনের রাসায়িনিক সার ও কীটনাশক ব্যবহার করিনি। দেশি ধান জাতে সার কম লাগে, রোগ পোকাও কম লাগে। আমারা সব বিবেচনায় তালমাগুল ধানটির ফলন বেশি পেয়েছি, এতে রোগ পোকার আক্রম কম এবং ফলনও বিঘায় প্রায় ১৬ থেকে ১৭ মন হবে। এ ছাড়াও কিছুজাত আমরা ভালো হবে বলে আগামীতে চাষবাদ করবো।


পবা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন- কৃষক যদি নিজে বীজ উৎপাদন করে , বীজ রাখে তাহলে বীজ সংকট কম হবে। বারসিক গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম বলেন- স্থায়ীত্বশীল ও পরিবেশবান্ধব কৃষির জন্য কৃষকের সক্ষমতা এবং জ্ঞানকে মূল্যায়ন করা দরকার, একই সাথে কৃষকের আগ্রহ এবং তাঁদের জ্ঞানকে গরুত্ব দিতে হবে। বীজের অধিকার, বীজ উৎপাদনসহ কৃষির সার্বিক দিকগুলো কৃষকদের হাতে থাকা দরকার। কৃষক মাঠ দিবসে অংশ গস্খহণ করেন বারসিকের প্রোগ্রাম অফিসার অমৃত কুমার সরকার, সহযোগী প্রোগ্রাম অফিসার তৌহিদুল ইসলাম।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930