IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আটঘরিয়ায় জহুরা ফাউন্ডেশনের ৮৩ জন নারী-পুরুষের মধ্যে লেপ বিতরণ

আটঘরিয়ায় জহুরা ফাউন্ডেশনের ৮৩ জন নারী-পুরুষের মধ্যে লেপ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,পাবনা : পাবনার আটঘরিয়া উপজেলার জুমাইখিরি গ্রামে প্রতিষ্ঠিত জহুরা ফাউন্ডেশনের উদ্যোগে ৮৩ জন অসহায়, দুস্থ, বৃদ্ধ ও বিধবা নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে লেপ বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার দড়িনাজিরপুর মরহুম আব্দুল হক মাস্টারের বাড়ীর উপর এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জহুরা ফাউন্ডেশনের সভাপতি, পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক ডা. রেজাউল হাসানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক, সাবেক উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমেরিকা প্রবাসী, ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সায়লা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী মহিলা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল হাশেম, আটঘরিয়া উপজেলা সমাজসেবা অফিসার ইসমত জেরিন, গ্রামীণ ব্যাংকের সাবেক জোনাল ম্যানেজার আকরাম হোসেন, ফাউন্ডেশনের জীবন সদস্য আতাউর রহমান রেজা। অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবক, গ্রাম প্রধান, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, গোড়রী, দড়িনাজিরপুর, উত্তরচক. তারাপাশা, মতিঝিলসহ আশপাশের গ্রামের বাছাইকৃত ৮৩ জন নারী পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে এই লেপ বিতরণ করা হয়।

জহুরা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আজিজুর রহমান জানান, এই ফাউন্ডেশন ২০২০ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, শীতবস্ত্র বিতরণ, বিধবা, স্বামী পরিত্যাক্ত ও দুস্থদের আর্থিক সহায়তা, অসহায়দের চিকিৎসা সহায়তা, প্রতিবন্ধীদের হুইল চেয়ার, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, দরিদ্র ছেলেমেয়েদের বিবাহে আর্থিক সহায়তা, ছানিপড়া রোগীদের বিনামূল্যে অপারেশন, ইফতার সামগ্রী বিতরণ, দূর্যোগকালীন সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, বস্ত্র বিতরণ, কোরবানী গোস্ত বিতরণসহ সামাজিক নানা কর্মকান্ডের সাথে জড়িয়ে আছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31