IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধামইরহাটে কর্মসংস্থান সৃষ্টিতে সেলুন প্রশিক্ষণ দিচ্ছে মানবসেবা সংগঠন

ধামইরহাটে কর্মসংস্থান সৃষ্টিতে সেলুন প্রশিক্ষণ দিচ্ছে মানবসেবা সংগঠন

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : সারাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। মেধাবী শিক্ষিতরা কর্মসংস্থান ও চাকুরীর বয়স বৃদ্ধির জন্য যখন আন্দোলন সংগ্রামে রাস্তায় নেমেছে, ঠিক তখন ক্ষুদ্র পরিসরে হলেও কর্মসংস্থান সৃষ্টির এক অনন্য নজির স্থাপন করেছে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
নওগাঁর ধামইরহাটে সামাজিক এই সংগঠনের নাম ‘মানবসেবা’। ধামইরহাট বাজার এলাকায় দক্ষ কয়েকটি সেলুনের দোকানে বেশ কয়েকজনকে দেওয়া হচ্ছে সেলুন এর প্রশিক্ষণ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রাসেল মাহমুদ জানান, জাতীয় যুব দিবসের একটি আলোচনা সভায় অংশগ্রহণ করে স্থানীয় ইউএনও মো. মোস্তাফিজুর রহমান এর পরামর্শে উদ্বুদ্ধ হয়ে নিমতলী মোড় ও পোস্ট অফিস রোডে দুটি সেলুনের দোকানে মানবসেবার ব্যবস্থাপনায় পৃথক ভাবে ৪/৫ জনকে সেলুনের প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে দক্ষ কারিগর শ্রী মানিক চন্দ্র মালী ও শ্রী উৎপল। রাসেল মাহমুদ আরও জানান, প্রশিক্ষণ শেষে তাদের সেলুন কাজে ব্যবহৃত সকল পন্য মানবসেবা থেকে বিনামুল্যে এককালীন সরবরাহ করা হবে এবং পর্যায়ক্রমে কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে।

সেলুনের কারিগর মানিক চন্দ্র মালী জানান, আমি প্রতিদিন ৭ শত থেকে ১ হাজার টাকার ব্যবসা করি, মানবসেবা উদ্যোগে সেলুনের প্রশিক্ষকের দায়িত্ব পেয়ে নিজেকে ধন্য মনে করছি, যারা প্রশিক্ষণ নিচ্ছে তারাও ২ মাস পর আয় করতে পারবে।’

সেলুন প্রশিক্ষণ গ্রহণকারী সঞ্জয় কুমার ও জয় জানান, আমরা বেকার থাকতে চাই না, নিজেও একবার সেলুনে আসলে ১ থেকে দেড়শ’ টাকা খরচ হয়, তাই আমিও সেলুন প্রশিক্ষণ নিয়ে অর্থ উপার্জণ করতে চাই।’
অপর প্রশিক্ষনার্থী অনার্সে অধ্যয়নরত অনিক বলেন,‘আমি বেকার থাকতে চাই না, লেখাপড়ার পাশাপাশি সেলুনের কাজ করে উচ্চতর ডিগ্রী অর্জন করতে চাই।’
উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘কোন কর্মই ছোট নয়, মানুষের জীবনের অর্থনৈতিক মুক্তি এলে জীবন চলার পথ সুগম হয়, আমি উদ্যোক্তা সংগঠন মানবসেবাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে তারা উপজেলা প্রশাসনের আহবানে সাড়া দিয়েছেন, শুধু সেলুন প্রশিক্ষনই নয়, ইলেক্ট্রিক, গার্মেনস্টসহ কর্মমূখি শিক্ষা ও প্রশিক্ষণই পারে বেকারত্ব দূর করতে।।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31