IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Home >> টপ নিউজ >> রাজনীতি >> শহীদ জিয়া স্বাদীনতার ঘোষনা দেন এবং যুদ্ধ করেন :মিলন

শহীদ জিয়া স্বাদীনতার ঘোষনা দেন এবং যুদ্ধ করেন :মিলন

ধূমকেতু প্রতিবেদক : ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীনতার ঘোষক ছিলেন বাংলার রাখাল রাজা, উন্নয়নের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি শুধু স্বাধীনতার ঘোষনা দেননি। তিনি সম্মুখ যুদ্ধ করেছেন এবং সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেছিলেন। অথচ ১৯৭১ সালের ২৫ মার্চ যখন পাক হানাদারবাহিনী বাংলাদেশের মানুষের উপরে হামলা করে এবং নির্বিচারে হত্যা শুরু করে তখন পাকিস্তানের সাথে আঁতাত করে শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় পাকিস্তানে চলে যান। তিনি কখনো বাংলাদেশের জন্য যুদ্ধ করেন নি। এমনকি তাঁর আওয়ামী লীগের লোকজনও স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি।

তারা ভারতে আমোদ ফুর্তিতে ছিলেন বলে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে হাট রামচন্দ্রপুর কলেজ মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ এতোবড় একটি দল, তারাও তাদের স্বৈরাচারী আচরণ, গণতন্ত্র ধ্বংস, বিরোধী মতের ও সাধারণ জনগণের উপরে অমানষিক নির্যাতন, খুন, গুম, দিনের ভোট রাতে, এবং ডামি নির্বাচন করে দেশবাসীর কঠোর সমালোচনার মধ্যে পরে। এই খুনি হাসিনা ও আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে বিতারিত করতে বিএনপি দীর্ঘ ষোল বছর আন্দোলন করে আসছে। এই আন্দোলনের অংশ হিসেবে ছাত্র-জনতার একতরফা আন্দোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ প্রধান ও বাংলাদেশের সব থেকে খারাপ ও স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে নিজের প্রান বাঁচান। সেইসাথে তার দোসরা সবাই পারিয়ে যায়। কেউ কেউ আটক রয়েছে বলে উল্লেখ করেন তিনি। কিন্তু এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি।

মিলন আরো বলেন, পতিত সরকারের আমলে একজন ডিআইজির নিকট হতে পনেরশত কোটি টাকা পাওয়া যায়। আরেক জনের স্ত্রী বলেন, বাজারে টাকা গুছিয়ে গুছিয়ে তিনি তিনশত কোটি টাকা বানিয়েছেন। তাহলে বলেন, সরকারের একজন কর্মচারী যদি এত টাকার মালিক হয় তাহলে খুনি হাসিনা কতশত কোটি টাকা মেগা প্রকল্পের নামে চুরি করে পাচার করেছেন। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে তলাবিহিন একটি দেশকে উন্নয়নের শিকরে নিয়ে যান। তাঁর মৃত্যুর পরে সুকেশ খুঁজে কোন অর্থ পাওয়া যায়নি। কিন্তু পতিত সরকারের প্রধানের বোন, ছেলে, ভাগ্নি ও পিয়নও হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন।

তিনি বলেন, দেশটা ঘুনে ধরে গেছে। এই ঘুনে ধরা দেশকে সংস্কার কারার লক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কার কর্মসূচী দিয়েছেন। এই কর্মসূচী বাস্তবায়ন করলে বাংলাদেশ আর কোন প্রকার সন্ত্রাস, অপরাজনীতি, লুটপাটসহ অন্যান্য কোন অপকর্ম থাকবেনা বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে অত্র ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এই ধরনের কর্মসূচী করে সবার মধ্যে ৩১দফা সংস্কার কর্মসূচী সম্পর্কে অবহিত করার জন্য নেতাকর্মীদের আহŸান জানান তিনি।

কর্মী সমাবেশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন পারিলা ইউনিয়ন বিএনপি’র আহŸায়ক সহকারী অধ্যাপক রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, বর্তমান সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক। পারিলা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোখলেসুর রহমান রেন্টুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন হরিয়ান ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মজিবুর রহমান, যুবদল রাজশাহী জেলা শাখার সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহŸায়ক সোহেল রানা, আসাদুজ্জামান বাবু ও হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক আরফিন কনকসহ পারিলা ইউনিয়ন ও পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে নিহত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31