IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> লিড নিউজ >> দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় নৌকার টিকিট পেলেন যারা

দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় নৌকার টিকিট পেলেন যারা

আওয়ামী লীগের দলীয় পতাকা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলের একক প্রার্থিতা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচন বোর্ডের বৈঠকে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, ড. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

বৈঠক শেষে দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

৬১ পৌরসভায় নৌকার মাঝি হলেন যারা: দিনাজপুরের সদর পৌরসভায় রাশেদ পারভেজ, বিরামপুরে আক্কাস আলী, বীরগঞ্জে মো. নূর ইসলাম, নীলফামারীর সৈয়দপুরে রাফিকা আকতার জাহান, কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফরহাদ হোসেন ধলু, গাইবান্ধার সুন্দরগঞ্জ আবদুল্লাহ আল মামুন, গাইবান্ধা সদরে শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর, বগুড়া শেরপুরে আবদুস সাত্তার, সারিয়াকান্দিতে আলমগীর শাহী, সান্তাহার আশরাফুল ইসলাম মন্টু, নওগাঁ নজিপুরে রেজাউল কবির চৌধুরী, রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাটে একেএম আতাউর রহমান খান, ভবানীগঞ্জে মো. আ. মালেক, বাঘার আড়ানীতে মো. শহীদুজ্জামান, নাটোরের নলডাঙ্গায় মো. মনিরুজ্জামান মনির, গোপালপুরে কাজী আসিয়া জয়নুল, গুরুদাসপুরে মো. শাহনেওয়াজ আলী, সিরাজগঞ্জ সদরে সৈয়দ আবদুর রউফ মুক্তা, উল্লাপাড়ায় এসএম নজরুল ইসলাম, বেলকুচিতে বেগম আশানুর বিশ্বাস, রায়গঞ্জে আবদুল্লাহ আল পাঠান, কাজিপুরে আবদুল হান্নান তালুকদার, পাবনার ঈশ্বরদীতে ইছাহাক আলী মালিথা, ফরিদপুরে খন্দকার মো. কামরুজ্জামান মাজেদ, সাঁথিয়ায় মাহবুবুল আলম, ভাঙ্গুরায় মো. গোলাম হাসনাইন এবং সুজানগরে রেজাউল করিম।

এ ছাড়া মেহেরপুরের গাংনী পৌরসভায় আহম্মেদ আলী, কুষ্টিয়া সদরে আনোয়ার আলী, কুমারখালীতে মো. সামছুজ্জামান অরুন, ভেড়ামারায় শামিমুল ইসলাম ছানা, মিরপুরে এনামুল হক, ঝিনাইদহের শৈলকুপায় কাজী আশরাফুল আজম, বাগেরহাটের মংলাপোর্টে শেখ আবদুর রহমান, মাগুরা সদরে খুরশীদ হায়দার টুটুল, পিরোজপুর সদরে হাবিবুর রহমান মালেক, টাঙ্গাইলের ধনবাড়ীতে খন্দকার মনজুরুল ইসলাম তপন, কিশোরগঞ্জ সদরে পারভেজ মিয়া, কুলিয়ারচরে সৈয়দ হাসান সারওয়ার মহসিন, ঢাকার সাভারে হাজী মো. আবদুল গনি, নরসিংদীর মনোহরদিতে মোহাম্মদ আমিনুর রশীদ, নারায়ণগঞ্জের তারাবোতে হাছিনা গাজী, ফরিদপুরের বোয়ালমারিতে সেলিম রেজা, শরীয়তপুর সদরে পারভেজ রহমান, ময়মনসিংহের মুক্তাগাছায় বিল্লাল হোসেন সরকার, ফুলবাড়িয়ায় গোলাম কিবরিয়া, নেত্রকোনার মোহনগঞ্জে লতিফুর রহমান রতন ও কেন্দুয়ায় আসাদুল হক ভুইয়া।

সুনামগঞ্জ জেলা সদর পৌরসভায় নাদের বখত, ছাতকে আবুল কালাম চৌধুরী, জগন্নাথপুরে মিজানুর রশীদ ভুঁইয়া, মৌলভীবাজারের কমলগঞ্জে জুয়েল আহমেদ, কুলাউড়ায় সিপার উদ্দিন আহমেদ, হবিগঞ্জের মাধবপুরে শ্রীধাপ দাশ গুপ্ত, নবীগঞ্জে গোলাস রসূল রাহেল চৌধুরী, কুমিল্লার চান্দিনায় শওকত হোসেন ভুইয়া, ফেনীর দাগনভুঁইয়ায় ওমর ফারুক খাঁন, নোয়াখালীর বসুরহাটে আবদুল কাদের, চট্টগ্রামের সন্দ্বীপে মোক্তাদের মাওলা সেলিম, খাগড়াছড়ি সদরে নির্মলেন্দু চৌধুরী এবং বান্দরবানের লামায় জহিরুল ইসলাম।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে এই ৬১টি পৌরসভায় ২০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ১৬ জানুয়ারি হবে ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় ৬১টি পৌরসভার মধ্যে ২৯টিতে ইভিএমে এবং বাকি ৩২টি পৌরসভায় ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31