IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> তোপের মুখে আইন শৃঙ্খলার মাসিক সভা স্থগিত করলেন ইউএনও

তোপের মুখে আইন শৃঙ্খলার মাসিক সভা স্থগিত করলেন ইউএনও

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে সাধারণ জনতা ও বিএনপির তোপের মুখে আইন শৃঙ্খলা সভা স্থগিত করতে বাধ্য হয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসান। ঘটনাটি ঘটেছে আজ রবিবার (২৯শে ডিসেম্বর) সকাল ১১ টায়। জানা যায়, গত ৫ই আগস্ট দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তন হলেও আওয়ামী লীগের চেয়ারম্যানদের নিয়ে সভা সেমিনার করে আসছে উপজেলা প্রশাসন। বিভিন্ন সময় বারবার উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানোর পরও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আওয়ামী.দোসরদের নিয়ে বিভিন্ন সভা পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সাধারণ জনগণ ও কিছু বিএনপির নেতা কর্মীরা ক্ষিপ্ত হয়ে আজ সকালে আইন শৃঙ্খলা সভায় আওয়ামী লীগের চেয়ারম্যানদের সভায় উপস্থিত হতে বাঁধা দিলে এবং এক পর্যায়ে হট্টগোল শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলা সভা স্থগিত করেন।

এ ঘটনায় উপস্থিত বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো শাহজাহান আলীর সাথে কথা হলে তিনি জানান, সাধারন জনগণ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। তাদের দাবি আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিগত দিনে নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত। তাদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন সভা সেমিনার করে আসছেন। সাধারন জনগণ ও বিএনপি নেতা-কর্মীদের এমন অভিযোগের ভিক্তিতে আইন শৃঙ্খলার সভা স্থগিত করেছে উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসান বলেন, আমি সরকারি নিয়ম মেনেই বিভিন্ন সভা-সেমিনার করি। সেই মোতাবেক আজকেও আইন শৃঙ্খলা মাসিক সভা ছিলো। কিন্তু সভা শুরুর আগেই কিছু লোক এসে হট্টগোল করছিলো তাই ওসি সাহেবের পরামর্শে আজকে সভা স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলের সাথে কথা বললে তিনি বলেন, উপজেলা বিএনপি অথবা আমরা কেউ সেখানে উপস্থিত ছিলাম না। সাধারন জনগণ বাঁধা দিতে পারে। বিগত দিনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গুম,খুন,অর্থ লোপাট সহ নানা অনিয়মের সাথে জড়িত। তাদের নিয়ে সভা করলে সাধারন জনগণ বাঁধা দিবে এমনটাই স্বাভাবিক।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31