IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> লিড নিউজ >> ভারতের সবচেয়ে দরিদ্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

ভারতের সবচেয়ে দরিদ্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে ধনী অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টির (টিডিপির) এন চন্দ্রবাবু নাইডু। আর সবচেয়ে দরিদ্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। দুজনের সম্পদের ব্যবধানও অনেক। সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর) দেশটির ৩০ জন মুখ্যমন্ত্রীর সম্পদের খতিয়ান প্রকাশ করেছে।

এডিআর-এর তথ্য অনুযায়ী, এই মুহূর্তে ভারতের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জী। পশ্চিমবঙ্গের
এই মুখ্যমন্ত্রীর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১৫ লাখ রুপি। দ্বিতীয় স্থানে রয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তার বর্তমান সম্পদের পরিমাণ ৫৫ লাখ রুপি। দেশটির তৃতীয় দরিদ্র মুখ্যমন্ত্রী হিসাবে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ের নাম এসেছে। তার সম্পদের পরিমাণ ১ কোটি ১৮ লাখ রুপি।

এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দিল্লির অতিশী মার্লেনার নাম যার সম্পদের পরিমাণ ১ কোটি ৪১ লাখ রুপি। পঞ্চম স্থানে রয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তার সম্পদের পরিমাণ ১ কোটি ৪৬ লাখ রুপি।

দরিদ্র মুখ্যমন্ত্রীর তালিকায় ৬ষ্ঠ স্থানে নাম রয়েছে মনিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের। তার বর্তমান সম্পদের পরিমাণ ১ কোটি ৪৭ লাখ রুপি। এই তালিকায় সপ্তম স্থানে রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যার বর্তমান সম্পদের পরিমাণ ১ কোটি ৫৪ লাখ রুপি। যোগী আদিত্যনাথের পরেই অষ্টম স্থানে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তার সম্পদের পরিমাণ ১ কোটি ৬৪ লাখ রুপি। নবম স্থানে রয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবত মান। তার সম্পদের পরিমাণ ১ কোটি ৯৭ কোটি রুপি এবং দশম স্থানে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরন মাঝি।

অন্যদিকে দেশটির সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের টিডিপির নেতা মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তার মোট সম্পদের পরিমাণ ৯৩১ কোটি রুপি। তারপরেই ভারতের দ্বিতীয় ধনী মুখ্যমন্ত্রী হলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু যার মোট সম্পদের পরিমাণ ৩৩২ কোটি রুপি। তৃতীয় স্থানে রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া যার সম্পদ ৫১ কোটি রুপি।

চতুর্থ স্থানে থাকা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার ১৭ কোটি রুপির সম্পদ রয়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের রয়েছে ২৫ কোটি রুপির সম্পত্তি। ত্রিপুরার মানিক সাহার রয়েছে ১৩ কোটি রুপির সম্পদ। অপরদিকে এডিআর দাবি করেছে, ১৩ জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31