IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, প্রাণ গেল কৃষকের

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, প্রাণ গেল কৃষকের

লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাই ও ভাতিজাদের হাতে জুমারত আলী মণ্ডল (৪৭) নামে এক কৃষক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রায় একমাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার (৩০ ডিসেম্বর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার (১ জানুয়ারী ) সকালে নিজ গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

নিহত জুমারত আলী মণ্ডল পেশায় একজন কৃষক ও ওই গ্রামের মৃত ছাবদার আলী মণ্ডলের ছেলে।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন জানান, গত ৩ ডিসেম্বর বেলা সাড়ে ১২টার দিকে জুমারত আলী মণ্ডল নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন দুই বড় ভাই জিয়ারত আলী, আজব আলী এবং দুই ভাতিজা কাশেম আলী ও হাশেম আলী (জিয়ারত আলীর ছেলে) অতর্কিতভাবে শাবল রড ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় একমাস চিকিৎসা নেওয়ার পর অবশেষে মৃত্যুর কাছে হার মানেন জুমারত আলী মণ্ডল।

ওসি নাসির উদ্দিন আরো জানান, এ ঘটনায় জুমারত আলী মণ্ডলের ছেলে মেহেদী হাসান হত্যা চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেছিলেন। জুমারত আলী মারা যাওয়ায় ওই মামলাটি পরবর্তীতে হত্যা মামলা হিসেবে রূপান্তর করে কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহারভুক্ত ৪ আসামির মধ্যে বর্তমানে দুই আসামি জামিনে ও দুই আসামি কারাগারে রয়েছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31