IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজনীতি >> মহাদেবপুরে ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

মহাদেবপুরে ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, দেশের প্রতিটি ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নির্মাণ করা হবে। আর এই ভাষ্কর্য পাহারা দিবে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলালীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিটি মাদ্রাসায় শহীদ মিনার নির্মাণ করা হবে।

তিনি বলেন, আমরা ক্ষমতায় থেকেও বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারি নাই। কিন্তু এখন আমরা অনেক ঐক্যবদ্ধ। এখন কেউ ভাষ্কর্য ভাঙ্গতে এলে শুধু প্রতিবাদ নয়, বরং প্রতিরোধ এবং প্রতিহত করতে হবে।

খাদ্যমন্ত্রী আরো বলেন, করোনার এই দূর্যোগেও দেশে কেউ না খেয়ে থাকেনি। একটি দল অনেক কথা বলে। কিন্তু তারা কোন ত্রাণ দেয়নি। করোনা দূর্যোগে জনগণের পাশে দাঁড়ায়নি। কিন্তু ছাত্রলীগের কর্মীদের দেখা গেছে, জনতার সেবা করতে, পুলিশের পাশে, ডাক্তারের পাশে সাংবাদিকদের পাশে। তিনি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের ছাত্রত্ব থাকতে হবে। মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ইভটিজার, চাঁদাবাজ ছাত্রলীগে থাকতে পারবেনা।

শুক্রবার বিকেলে তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বাংলাদেশ ছাত্রলীগ মহাদেবপুর উপজেলা শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন।

নওগাঁ-২ (নজিপুর-ধামইরহাট) আসনের এমপি জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব মো: শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন, উপ-সাংষ্কৃতিক সম্পাদক ফাইম ইসলাম লিমন, সহ-সম্পাদক মাহফুজুর রহমান নয়ন, নওগাঁ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক সজিব, তারেক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবু জার মেরাজুল চৌধুরী স্পন্দন, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক এস, এম, যোবায়ের আনছারী পর্বত, সদস্য রিফাত তানজিম অমি, নওগাঁ জেলা আওয়ামীলীগের সদস্য অজিত মন্ডল, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে বিশেষ অতিথি এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব মোরশেদ এর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিঠু। সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি সর্বসম্মতিক্রমে আবু আল মুসা আশারীকে সভাপতি ও তনু কুমার দেবকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31