IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চা বিক্রি করেই স্বাবলম্বী রায়গঞ্জের রবিউল

চা বিক্রি করেই স্বাবলম্বী রায়গঞ্জের রবিউল

ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : প্রায় দশ বছর ধরে স্হানীয় বাজারে চা বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বাসিন্দা রবিউল ইসলাম। তার বাড়ি উপজেলার ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামে। তার দোকানে এখন চা পানকারীদের ভিড় লেগেই থাকে। চা তৈরিতে তার দোকানে দিনে লাগে এক মণ দুধ। আর এ চায়ের দোকানেই তার ভাগ্য বদলে গেছে।উদ্যোক্তা রবিউল ইসলামের দোকানে গিয়ে দেখা যায়, চা বানাতে ব্যস্ত তিনি। কারো সঙ্গে ৫ মিনিট নীরবে কথা বলবেন, সেই ফুরসত নেই তার। কাজের ফাঁকেই রবিউলের সাথে কথা হলে তিনি বলেন, পড়াশোনা ভালো লাগত না। বাবা-মা কত চেষ্টা করেছেন কিন্তু আর স্কুলমুখী হইনি। এরপর আমশড়া জোড় পুকুর বাজারে চা দোকান দিয়ে নতুন পথচলা শুরু হয় আমার। প্রথম দিকে তেমন বেঁচাকেনা তেমন একটা হতো না দোকানে। তবে নিরাশ না হয়ে মনোযোগ দিয়েছিলাম কাজের প্রতি। বিশ্বাস ছিল গ্রাহকদের জন্য ভালো চা তৈরি করতে পারলে দোকানে ক্রেতাদের উপস্থিত বাড়বে। ধীরে ধীরে আমার চায়ের সুনাম ছড়িয়ে পড়তে থাকে। এখন প্রতিদিন বহু কাপ চা বিক্রি করি। চা তৈরিতে প্রতিদিন আমার দরকার হয় ১ মণ দুধ। গড়ে প্রতিদিন ৮-১০ হাজার টাকার চা বিক্রি করে পরিবার নিয়ে ভালোভাবে সংসার চালাচ্ছেন রবিউল ইসলাম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকানের একপাশে বিশাল পাতিলে জ্বাল দেওয়া হয় দুধ। গরম দুধ, চিনি ও চায়ের লিকারের মিশ্রণে মুহূর্তেই তৈরি হয় মজাদার চা। তার দোকানে বিভিন্ন রকমের চা তৈরি হয়। তার মধ্যে রং চা, গাভির দুধের চা, মালাই চা বিক্রি হচ্ছে। সুস্বাদু চা তৈরি করায় দাম নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগ নেই। সারা দিনে মোটামুটি চা বিক্রি হলেও সন্ধ্যার পর দোকানটিতে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়।

এ সময় ভিড় ঠেলে চা খেতে হয় চা প্রেমীদের। অনেকে জায়গা না পেয়ে বাইরে দাঁড়িয়েই বন্ধুদের সঙ্গে খোশগল্প করতে করতে চা পান করেন। সকাল থেকে রাত ১১টা পর্যন্ত এখন তার চায়ের দোকানে মানুষের ভিড় লেগেই থাকে। প্রতিদিন দূর থেকে মানুষ আসে তার দোকানে। চা খেতে আসা আসা সোনাখাড়া ইউনিয়নের বাসিন্দা লোকমান হোসেন বলেন, আমি কাজের ফাঁকে এই দোকানে এসে চা খেলাম। দোকানটা যেমন পরিষ্কার-পরিচ্ছন্ন, তেমনি চা খেতেও মজা। এ দোকানের মালাই চা খেতেই বেশি পছন্দ করেন তিনি।

মেহেদী হাসান শামীম নামে আরেক ক্রেতা বলেন, ‘অন্য দোকানের চেয়ে এ দোকানের চায়ের স্বাদ আলাদা। অবসর পেলেই এ দোকানে চা খেতে আসি। পরিষ্কার-পরিচ্ছন্নতা ভালো বলেই এ দোকানে মানুষের আনাগোনা বেশি।’ চা পান করতে আসা অনেকেই বলেন, ব্যক্তিগত আড্ডা, রাজনৈতিক আলোচনা, ব্যক্তিগত বা কখনো পারিবারিক বিরোধের নিষ্পত্তিও হয় এ চায়ের দোকানে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31