IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
Home >> টপ নিউজ >> বিনোদন >> অভিনেতা সাইফের ওপর হামলার সময় স্ত্রী-সন্তানেরা কোথায় ছিলেন

অভিনেতা সাইফের ওপর হামলার সময় স্ত্রী-সন্তানেরা কোথায় ছিলেন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ছুরিকাঘাতে মারাত্মক আহত বলিউড অভিনেতা সাইফ আলি খান হাসপাতালে চিকিৎসাধীন। গত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে হামলার শিকার এই অভিনেতা মারাত্মকভাবে জখম হয়েছেন। জানা গেছে, গত রাতে ঘটনার সময় বাড়ির বাইরে ছিলেন তার স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খান।

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে সাইফ আলী খানের স্ত্রী গত রাতে বাড়িতে ফেরেননি। তাকে দেখা গেছে বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে এক রাতের পার্টিতে। ওই পার্টিতে ছিলেন কারিনার বোন কারিশমা কাপুর, সোনম কাপুর, রেহা কাপুর। বাড়িতে ঘটে যাওয়া দুর্ঘটনার ঘণ্টাখানেক আগে সেই পার্টি থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন কারিনা। ছবি দেখে অনুমান করা হচ্ছে যে, রাতে বাড়ির বাইরেই ছিলেন এই অভিনেত্রী। যদিও রাতে তার বাড়ির বাইরে অবস্থান বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এমনকি কারিনাও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিবৃতি দেননি।

কী বলছে পুলিশ

পুলিশটা জানিয়েছে, রাতে সাইফের বাড়িতে অনুপ্রবেশকারী দুর্বৃত্তের সঙ্গে গৃহপরিচারকদের বাকবিতণ্ডা হয়। উত্তেজিত কথাবার্তার আওয়াজে ঘুম ভেঙে যায় সাইফের। উঠে এসে সাইফ তাকে ধরার চেষ্টা করলে দুজনার মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় ওই দুর্বৃত্তের ছুরির আঘাতে আহত হল সাইফ আলি খান।

পুলিশ জানিয়েছে বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনা খতিয়ে দেখছে তারা। সাইফ আলি খানের বাড়ির এই ঘটনা তদন্তে কয়েকটি টিম গঠন করা হয়েছে। স্থানীয় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। সাইফ আলি খান শরীরের কোথায় কোথায় আঘাত পেয়েছেন তা এখনো নিশ্চিত করে জানায়নি কোন পক্ষ। তবে তিনি আপাতত শংকামুক্ত বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অভিনেতা সাইফ আলি খানের বাড়ির ঘটনায় উদ্বিগ্ন সবাই। তার কারণ অভিজাত এলাকার বাসিন্দারা এখন আর নিরাপদ বোধ করছেন না। অন্যদিকে বলিউড তারকা সাইফ আলি খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তার অনুরাগীরা।

কাজের খবর হচ্ছে, সাইফ আলি খানকে সর্বশেষ দেখা গেছে একাধিক ভাষায় মুক্তি পাওয়া তেলেগু ছবি ‘দেবারা’য়। ছবিটির প্রধান চরিত্রাভিনেতা জুনিয়র এনটিআর। পরবর্তীতে সাঈফকে দেখা যাবে সিদ্ধান্ত আনন্দের ‘জুয়েল থিফ: দ্য রেড সান চ্যাপ্টার’ ছবিতে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31