IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> ‘এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কারই বেশি দরকার’

‘এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কারই বেশি দরকার’

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে অর্থনৈতিক সংস্কারই বেশি দরকার বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা রাজনৈতিক, অর্থনৈতিক ও নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কারের কথা বলছি। সবগুলোই গুরুত্বপূর্ণ। কিন্তু এই মুহূর্তে আমাদের অর্থনৈতিক সংস্কার খুবই প্রয়োজন।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদরদপ্তরে আন্তর্জাতিক শুল্ক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের ‘জটিলতা’ স্বীকার করে উপদেষ্টা বলেন, অসংখ্য পদ্ধতিগত আইন ও বিধিবিধানের কারণে কাজটি কঠিন হলেও অগ্রগতির জন্য এসবের যথাযথ ও স্বচ্ছ প্রয়োগ গুরুত্বপূর্ণ।

প্রশাসনে অদক্ষতার দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, আমাদের কিছু আপডেটেড সিস্টেম আছে। কিন্তু, সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারছি না।

রাজস্ব আহরণে কর্মকর্তারা যাতে পেশাদারত্বর পরিচয় দেন, সেই আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে কাস্টমসকে অনুরোধ- রাজস্ব আহরণে সহযোগিতা করতে। জোর করে যদি টাকা পয়সা আদায় করবেন না। দেনা আদায়ের ক্ষেত্রে কোনো রকম বেআইনি ও অযৌক্তিক কোনো চাহিদা করা যাবে না। এমনকি অফিসের টেবিলের নিচে অযৌক্তিক কোনো চাহিদা করা যাবে না। তাই আমি আশা করি, ব্যবসায়ে সহযোগিতা করবেন।”

সালেহউদ্দিন আহমেদ বলেন, রাজস্ব বোর্ড যে শুধু সুযোগ-সুবিধা দিবে বিষয়টি এমন না; আর ব্যবসায়ের দিকে নানা রকম প্রতিবন্ধকতা রয়েছে, তাদেরও কিছু দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, ব্যবসায়ীরা চান সরকারকে ভ্যাট-ট্যাক্স দেওয়া হলে ব্যবসা করার জন্য পরিবেশ সহজ করবে। তবে এখানেই আমরা দেখতে পারি অনেক সময় ঘাটতি থাকে।

অর্থ উপদেষ্টা বলেন, পৃথিবীর সব দেশের ব্যবসায়ীরা দাবি করেন যে- ট্যাক্স এত দিচ্ছে; ট্যাক্স যে নেওয়া হচ্ছে তাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আরেকজনের শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নে কাজে লাগবে।

তিনি বলেন, বাংলাদেশ রাজস্ব আদায় ও ব্যয়ের ব্যবস্থাপনায় মোটামুটি এগিয়ে আছে। তবে এখনো প্রক্রিয়া ও প্রযুক্তির দিক দিয়ে আমরা পিছিয়ে আছি, এসব বিষয় টের পাওয়া যাচ্ছে। এখন সময় বেশি নেই। আমাদেরকে আধুনিক যুগে প্রবেশ করতে হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31