IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> জাতীয় >> লিড নিউজ >> খুনি হাসিনার দরবেশ বাবারা এখনো দেশে বসে ষড়যন্ত্র করছে

খুনি হাসিনার দরবেশ বাবারা এখনো দেশে বসে ষড়যন্ত্র করছে

ধূমকেতু নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন ঠিকই কিন্তু তার রেখে যাওয়া দরবেশ বাবারা দেশে বসে এখনো ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, দোহার ও নবাবগঞ্জ উপজেলাকে সালমান এফ রহমানের মতো দরবেশ বাবারা কোথায় এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল- তা না করে দুই আসনকে এক আসন করে তারা দুর্নীতি করে তাদের পাঞ্জাবির পকেটকে ভারি করেছেন। আমরা চাই, এই দুই উপজেলাকে দুটি আসনে অর্থ্যাৎ পূর্বের মতো ঢাকা-১ ও ঢাকা-২ আসনে ফিরিয়ে দেওয়া হোক এবং জনগণ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারে এবং সেই নির্বাচিত প্রতিনিধি যেন জনগণের ভাগ্যোন্নয়নে যেন কাজ করতে পারে।

তিনি বলেন, হাসিনা দেশের পুলিশ থেকে শুরু করে প্রতিটি সেক্টরকে তাদের দাস বানিয়েছিল এবং তারা সবাইকে টিস্যুর মতো ব্যবহার করেছিল।

সারজিস আলম আরও বলেন, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে শ্রমিক থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক মো. নিজাম উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক সাদিয়া ফারজানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিবুল ইসলাম, রাসেল আহমেদ, স্থানীয় নাগরিক কমিটির নেতা সালাহ উদ্দিন, রিফাত হোসেন, ছাত্র আন্দোলনের শাকিল আহমেদ, সুরভী আক্তার, মিস রুমি, মো. মোস্তফা আহমেদ, আরাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিকাল সাড়ে ৪টায় সারজিম আলম ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বড় মাঠে রিকশা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও রাষ্ট্র গঠনে শ্রমজীবী মানুষের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31