IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> পদত্যাগের খবরে যা জানালেন উপদেষ্টা নাহিদ

পদত্যাগের খবরে যা জানালেন উপদেষ্টা নাহিদ

ধূমকেতু নিউজ ডেস্ক : পদত্যাগের সিদ্ধান্ত নিলে নিজেই ঘোষণা দেবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দল গঠন ও উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান। তিনি বলেন, এমন কোনো সিদ্ধান্ত নিলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারে থেকে কোনো রাজনৈতিক দল গঠন বা রাজনৈতিক দলে থাকব না।

দেশের একটি জাতীয় দৈনিকের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে চাউর হয়, আগামী ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে নতুন দল গঠন করছেন শিক্ষার্থীরা। ওই দলের সদস্যসচিব হতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজনৈতিক দলে যুক্ত হতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন বলেও দাবি করা হয় ওই প্রতিবেদনে।

পদত্যাগসংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, পত্রিকায় আসলে কোন উৎস থেকে বলা হয়েছে তা পরিষ্কার করেনি। এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয়নি। এ রকম কিছু হলে আমরা নিজেরাই বলব।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলে, সরকার ছাড়ার সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে বলব। এমন কোনো সিদ্ধান্ত আমার জায়গা থেকে কিংবা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের জায়গা থেকে এখনো হয়নি।

আওয়ামী লীগের রাজনীতির সুযোগ থাকা উচিত না মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন না, তারা সাধারণ ক্ষমা পেতে পারেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31