IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> চলছে বিশ্ব ইজতেমা, দ্বিতীয় দিনে আরও ১ মুসল্লির মৃত্যু

চলছে বিশ্ব ইজতেমা, দ্বিতীয় দিনে আরও ১ মুসল্লির মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বিদের তাৎপর্যপূর্ণ বয়ান ও মুসল্লিদের নফল নামাজ, তাসবিহ-তাহলিল, জিকির আসগারের মধ্যদিয়ে মঙ্গলবার বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। কাল বুধবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে যেকোনো এক সময় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের পরিসমাপ্তি ঘটবে।

এপর্বেও কাঙ্খিত আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।

তাবলিগের ৬ উসূলের ওপর বাদ ফজর পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদের বয়ানের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা জাকারিয়া।

দ্বিতীয়পর্বেও ময়দানে যৌতুকবিহীন বিয়ে আনুষ্ঠানিকভাবে হবে বলে নিশ্চিত করেছেন শূরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

শীর্ষ মুরব্বিদের বয়ান চলাকালে ইজতেমা ময়দান জুড়ে নিস্তব্দ নীরবতা নেমে আসে। সকালের কনকনে শীত উপেক্ষা করে মুসল্লিদেরকে গভীর মনোযোগ সহকারে মুরব্বিদের বয়ান শুনতে দেখা গেছে।

ময়দানে যারা বয়ান করছেন যারা: বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। বাদ যোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাঈল গোধরা। বাদ আছর ভারতের মাওলানা জুহাইরুল হাসান। বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।

সকাল পৌণে ১০টায় তালিমের মোজাক্কারা (আলোচনা) করবেন ভারতের মাওলানা জামাল, ওলামা-মাশায়েখদের উদ্দেশে মূলবয়ান মঞ্চের সামনে বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা, তুলাবাদের (মাদ্রাসা ছাত্রদের) উদ্দেশ্যে নামাজের মিম্বর থেকে বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ফরিদ।

আরও ১ মুসল্লির মৃত্যু: ইজতেমা ময়দানে আমির আলী শেখ নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে শ্বাসকষ্ট জনিত কারণে তিনি টঙ্গী সরকারি হাসপাতালে মারা যান। মৃত অমির শেখ গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার গয়লাকান্দি গ্রামের মৃত-উমেদ আলী শেখের ছেলে। বাদ ফজর জানাযা শেষে লাশ গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে সোমবার রাত সাড়ে ৭টা দিকে সাইফুল ইসলাম (৪৮) নামে আরেক মুসল্লির মৃত্যু হয় এই নিয়ে দ্বিতীয় ধাপে দুই মুসল্লির মৃত্যু হয়।

উল্লেখ্য, কাল বুধবার আখেরি মোনাজাতে মধ্যদিয়ে শূরায়ি নেজামের বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব শেষ হবে। মাঝে ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ কান্ধলভী অনুসারিদের ইজতেমা। তা শেষ হবে ১৬ ফেব্রয়ারি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31