ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে আটক ৪ বাংলাদেশীকে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হাবিবপুর থানা পুলিশের নিকট সোমবার হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। তবে বিজিবি -বিএসএফের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হতে পারেনি।
স্থানীয় সুত্রে জানা গেছে,রোববার রাতে তারা আন্ত:দেশীয় অপরাধীদের সাথে ভারতীয় সীমান্তবর্তী আদমপুর গ্রামে অপরাধ করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক হয়।১৬, বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আবদুল জব্বার মঙ্গলবার সন্ধ্যায় জানান,আমরা ইটাঘাটা বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করে এ বিষয়ে কোন তথ্য পায়নি।
এদিকে, ইউপি চেয়ারম্যান মতিউর রহমান জানান, আটকদের স্বজনরা সোমবার সন্ধ্যায় বিষয়টি আমাকে অবহিত করলে তা স্থানীয় বিজিবি ক্যাম্পকে জানিয়েছি।আটককৃতদের ভারতীয় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তাদের স্বজনরা তাকে জানিয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


