IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> জাতীয় >> টপ নিউজ >> আশুলিয়ায় স্বামী-স্ত্রীসহ ৩ পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় স্বামী-স্ত্রীসহ ৩ পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক :
সাভারের আশুলিয়ায় পৃথক স্থান থেকে স্বামী-স্ত্রীসহ তিন পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা গলায় ফাঁস দিয়ে ‌‘আত্মহত্যা’ করেছেন বলে পুলিশ ধারণা করলেও এর কারণ জানাতে পারেনি।

সোমবার রাতে জামগড়া এলাকার কাঁঠালতলা মহল্লার এক ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর ও মঙ্গলবার দুপুরে খেজুর বাগান এলাকার একটি পোশাক কারখানা থেকে আরেক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন- বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে মো. শাওন এবং তার স্ত্রী পাথরঘাটার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ আলম মাতুব্বরের মেয়ে হাফিজা। দুজনই ‘দি রোজ ড্রেসেস লিমিটেড’ কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। অপর শ্রমিক মোস্তফা (৩৫) ‘রেডিয়ান্স জিন্স লিমিটেড’ কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, প্রায় পাঁচ মাস আগে জামগড়া এলাকার কাঁঠালতলা মহল্লার আফাজ উদ্দিনের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন শাওন ও হাফিজা দম্পতি।

বাড়ির মালিক আফাজ উদ্দিন বলেন, ‘প্রায় পাঁচ মাস আগে শাওন ও হাফিজা দম্পতি বাসার একটি কক্ষ ভাড়া নেন। দুজনেই পোশাক কারখানায় কাজ করতেন। সোমবার রাতে শাওন কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। কিছু সময় পর হাফিজা বাসার বাইর থেকে এসে কক্ষের ছিটকিনি খুলে ভেতরে ঢুকে দরজা আটকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানালে লাশ উদ্ধার করে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, এই দম্পতির মধ্যে কখনও পারিবারিক কলহ দেখিনি। কী কারণে তারা আত্মহত্যা করেছেন, তা নিশ্চিত করে বলতে পারছি না। তাদের কোনও ঋণ ছিল কিনা তাও জানি না।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ‘ধারণা করছি, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে প্রথমে শাওন আত্মহত্যা করেন। তার স্ত্রী বাসায় এসে স্বামীর ঝুলন্ত লাশ দেখে খাটের ওপর নামিয়ে রাখেন। পরে নিজেও ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনও জানা যায়নি। এখনও তাদের আত্মীয়-স্বজনের খোঁজ পাওয়া যায়নি। রাতেই লাশ উদ্ধার করে থানায় আনার পর মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

অপরদিকে, খেজুর বাগান এলাকার ‘রেডিয়ান্স জিন্স লিমিটেড’ কারখানার অষ্টম তলায় ফিনিশিং সেকশন থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় মোস্তফার লাশ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক বলেন, ওই কারখানার ভেতরে এক শ্রমিক আত্মহত্যা করেছেন। এরপর থেকে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করেন। এখানে শিল্প-পুলিশ-১-এর একটি টিম ও সেনাবাহিনীর একটি টিম কাজ করছে। আমরা কারখানার বাইরে অবস্থান করছি। তবে কীভাবে শ্রমিকের মৃত্যু হয়েছে, তা তদন্তের দাবি জানিয়েছেন বিক্ষোভকারী শ্রমিকরা। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, রাতে কারখানা বন্ধ হওয়ার পর ওই শ্রমিক কখন ভেতরে প্রবেশ করেছেন, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ময়নাতদন্তের পর শ্রমিকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা ঘটনার তদন্ত করছি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31