IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
Home >> টপ নিউজ >> বিনোদন >> শবে বরাত ও ভালোবাসা দিবসে যে বার্তা দিলেন শাবনূর

শবে বরাত ও ভালোবাসা দিবসে যে বার্তা দিলেন শাবনূর

ধূমকেতু নিউজ ডেস্ক : পবিত্র শবে বরাত আজ। অন্যদিকে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্বভালোবাসা দিবস। এ দিনে সবাই প্রিয় মানুষকে গভীর ভালোবাসায় স্মরণ করছে। অন্যদিকে আজ পহেলা ফাল্গুন। একই দিনে ৩টি দিবস হওয়ায় বেশ আনন্দিত ঢাকাই সিনেমার এক সময়ের নন্দিত নায়িকা শাবনূর। এ দিবস ৩টি নিয়ে তিনি যে বেশ উৎফুল্ল, তা তার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যাবে। ভালোলাগার এই সময়ে তিনি তার ভক্ত-অনুরাগীদেরও মনে করেছেন। সেই সঙ্গে সবার উদ্দেশ্যে শবে বরাত, পহেলা ফাল্গুন ও বিশ্বভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন।

শাবনূর তার ফেসবুকে পোস্ট করা এ বার্তায় লেখেন, ‘আজ পবিত্র শাবান মাসের মহিমান্বিত ও বরকতময় রাত, “শবে বরাত”। এ রাতে মহান আল্লাহর রহমত ও বরকত কামনা করছি। হে আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করুন।’

পহেলা ফাল্গুন নিয়ে এ নায়িকা লেখেন, ‘অন্যদিকে আজ পহেলা ফাল্গুন, বসন্তের আগমন ঘটেছে। ফাল্গুনের বর্ণিল হাওয়ায় সবার জীবন ভরে উঠুক আনন্দে। সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা ও ভালোবাসা।’

স্ট্যাটাসের শেষে শাবনূর তার অনুরাগীদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘হ্যাপি ভ্যালেনটাইনস’। মন্তব্যের ঘরে সবাই এ নায়িকাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন। স্ট্যাটাসের সঙ্গে শাবনূর ৩টি ছবিও পোস্ট করেছেন।

শাবনূর দীর্ঘ বিরতির পর গত বছর অভিনয়ে ফিরেছিলেন। ‘রঙ্গনা’ নামের সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে সিনেমাটির কাজ শেষ হয়নি। পরিচালক আরাফাত হোসাইন জানান, সিনেমাটির দৃশ্যধারণ অর্ধেকের বেশি শেষ হয়েছে।

গত বছরের এপ্রিলে ‘রঙ্গনা’র দৃশ্যধারণ শুরু হয়। পুরান ঢাকা, পুবাইল, টঙ্গী, উত্তরা ও ঢাকার বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে। মে মাসে সিনেমার শুটিং শেষ করে আবার সিডনিতে গেছেন শাবনূর। এরপর কেটে গেল নয় মাসেরও বেশি সময়।

‘রঙ্গনা’র বাকি অংশের শুটিং হওয়ার কথা ছিল গত ৮ আগস্ট থেকে। দেশের চলমান পরিস্থিতির কারণে ওই সময় দেশেই ফিরতে পারেননি অভিনেত্রী। এরপর ‘রঙ্গনা’র দ্বিতীয় ধাপের শুটিং ডিসেম্বরে শুরু করার কথাও বলেছিলেন নির্মাতা আরাফাত। সেটাও হয়নি। শাবনূর আসেননি দেশে।

এর মধ্যে গুজব রটেছে, সম্মানীর কারণে নতুন করে শিডিউল দিচ্ছেন না শাবনূর। তবে পরিচালক গুঞ্জন উড়িয়ে দিলেন। বিষয়টি নিয়ে বিরক্তির সুরে বলেন, ‘কেউ কেউ বলার চেষ্টা করছেন, রঙ্গনার শুটিং আর হচ্ছে না। এটা পুরোপুরি অবাস্তব কথা। কেন জানিনা অনেকে নেতিবাচক আচরণ করছেন আমাদের সিনেমাটি নিয়ে। সামাজিক মাধ্যমে আজেবাজে মন্তব্য ছড়াচ্ছেন। ভুল তথ্য দিচ্ছেন। সবার কাছে একটাই অনুরোধ, গুজবে কান দেবেন না। নতুন পরিকল্পনা অনুযায়ী অবশ্যই আমাদের শুটিং হবে।’

আবার কবে হবে শুটিং জানতে চাইলে নির্মাতা বলেন, সেটি অনিশ্চিত। আরফাত বলেন, ‘যখন শাবনূর আপা দেশে আসবেন তখনই শুটিং হবে। তবে সেই সময়টি এখনই প্রকাশ করতে চাই না আমি। কারণ শুটিং শিডিউল প্রকাশ হলে আবার নতুন করে আবার যড়যন্ত্র শুরু হবে।’

শাবনূর ছাড়াও ‘রঙ্গনা’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াৎ, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, মিলি বাশারসহ অনেকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31