IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘আমাকে প্রধান অতিথি বলায় কষ্ট পেলাম’

‘আমাকে প্রধান অতিথি বলায় কষ্ট পেলাম’

ধূমকেতু নিউজ ডেস্ক : আমাকে প্রধান অতিথি বলায় একটু কষ্ট পেলাম। যেন আমাকে খেলার মাঠ থেকে বাইরে রাখা হলো। হওয়া উচিত ছিল তো আমার খেলার ক্যাপ্টেন। কিন্তু আমাকে করা হলো অতিথি। আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না। আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই।

রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা ডিসি ও বিভাগীয় কমিশনারদের উদ্দেশ্যে বলেন, আমরা যারা এ কক্ষে বসে আছি, তারাই সম্মিলিতভাবে বাংলাদেশ সরকার। এটা মহা শক্তিধর একটা সমাবেশ। আমরা যা করি, যা চিন্তা করি, যা পরিকল্পনা করি সেটাই সরকার। সেটাই সরকারের চিন্তা, সেটাই সরকারের ভাবনা এবং সেটাই সরকারের কর্তব্য। কাজেই মহাশক্তি নিয়ে আমরা কী কাজ করবো, কী কাজের জন্য আমরা তৈরি, কী কাজে আমরা সফল, কী কাজে আমরা বিফল, সেগুলোই আজকের সমাবেশের আলোচ্য বিষয়।

তিনি উদাহরণ হিসেবে সরকারকে একটি ফুটবল কিংবা ক্রিকেট টিমের খেলোয়াড়ের সঙ্গে তুলনা করে বলেন, আজকে এটা খেলোয়াড়দের সমাবেশ। আমাদের কৌশল ও উদ্দেশ্য কী হবে, কার কী করণীয়; এগুলো সমাবেশে ঠিক করতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকারকে একটি টিম হতে হবে। এটি টিমওয়ার্ক। এটা এমন না যে আমি আমার মতো করলাম, আরেকজন তার মতো করলো। সেরকম করলে কোনো কাজই হয় না।

টিম যখন গঠন করা হয় তখন কার কি করণীয় তা নিয়ে আলোচনার মাধ্যমে সবাই মিলে টিমওয়ার্ক করার মাধ্যমে সফলতা অর্জন করা যায় বলে তিনি মন্তব্য করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31