IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধে
Home >> বিনোদন >> স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’

স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’

ধূমকেতু নিউজ ডেস্ক : অবশেষে বড়পর্দায় মুক্তি পেয়েছে গ্যাল গ্যাডট অভিনীত প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। এর আগে করোনা পরিস্থিতির কারণে বারবার সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়েছে। গেল ১৬ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেল এ সিনেমা।

সে ধারাবাহিকতায় ছবিটি মুক্তি পাচ্ছে বাংলাদেশেও। আগামী ২৫ ডিসেম্বর থেকে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় দেখা যাবে ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’।

এর আগে চলিতি বছরের ৫ জন এবং পরবর্তীতে পিছিয়ে ২ অক্টোবর সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারিত হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আবারও বাড়ে প্রতীক্ষা।

ব্যাটম্যান, সুপারম্যানের ছবিতে মাঝেমধ্যেই এই সুপারহিরোকে দেখা গেলেও তাকে নিয়ে সোলো সিনেমা কখনই হয়নি। ২০১৭ সালে অনেকটা ঝুঁকি নিয়েই ওয়ার্নার ব্রাদার্স রিলিজ করে ‘ওয়ান্ডার ওম্যান’ সিনেমা। মাত্র ১২০ মিলিয়ন বাজেটের ছবিটি ব্যবসা করেছিল ৮২১ মিলিয়নের ওপর।

সে বছরই ডিসির মাল্টি স্টারার জাস্টিজ লিগ রিলিজ হলেও ‘ওয়ান্ডার ওম্যান’র সাফল্যকে টপকাতে পারেনি। ফলে ২০১৭-র পর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিল এই সুপারহিরোর দ্বিতীয় সিনেমা কবে আসবে তাই নিয়ে। সেই অপেক্ষা ফুরাতে চললো অবশেষে।

‘ওয়ান্ডার ওম্যান’র সিক্যুয়েল ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ সিনেমার ২ মিনিট ২৪ সেকেন্ডের ট্রেলারে পাওয়া গেছে জমজমাট এক গল্পের আভাস। সেখানে দেখা গেছে একাধিক টুইস্টও। দেখা গেল ডায়নার কাছে ফিরে এসেছে স্টিভ। তবে এটা ভিলেন লর্ডের কারসাজি। এখানে অ্যান্টি হিরো হিসেবে থাকছে ম্যাক্সওয়েল লর্ড, যে মানুষের স্বপ্ন দেখতে পায়। পাশাপাশি ওয়ান্ডার ওম্যান ছাড়াও এবারে রয়েছে চিতা। যদিও তাকে সেই রূপে ট্রেলারে দেখা যায়নি।

ওয়ান্ডার ওম্যান ডায়নার চরিত্রে দেখা যাবে বিউটি ক্যুইন গ্যাল গ্যাডটকে। অন্যদিকে স্টিভের চরিত্রে দেখা যাবে ক্রিস পাইনকে। এছাড়াও চিতা অবতারে দেখা যাবে ক্রিস্টেন উইগ, এবং এই সিরিজের ভিলেন ম্যাক্সওয়েল লর্ডের ভূমিকায় দেখা যাবে পেদ্রো পাসকেলকে। আরও রয়েছেন রবিন রাইট এবং কোনি নিয়েলসনের মতো অভিনেতারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31