IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেন ন্যাটোতে যোগদানের আশা ছেড়ে দিতে পারে’

ইউক্রেন ন্যাটোতে যোগদানের আশা ছেড়ে দিতে পারে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেন ন্যাটোর সদস্যপদ বা মার্কিন নিরাপত্তা গ্যারান্টির আশা ভুলে যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইউক্রেনের মূল্যবান খনিজ সম্পদ হস্তান্তর বিষয়ে একটি চুক্তি করতে যাচ্ছেন। তার আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) এমন মন্তব্য করছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেছেন, ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব ইউরোপীয় মিত্রদের নিতে হবে এবং তিনি দ্রুত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চান।

হোয়াইট হাউজে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটি ইউক্রেনের জন্যেও একটি চমৎকার চুক্তি। কারণ আমরা সেখানে থাকবো। আমাদের উপস্থিতির কারণে কেউ ঝামেলা করবে না।

তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, ওয়াশিংটন কিয়েভকে আনুষ্ঠানিক নিরাপত্তা গ্যারান্টি দেবে না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি এ বিষয়ে নিরাপত্তা গ্যারান্টি দেবো না। এটি ইউরোপের দায়িত্ব, কারণ ইউক্রেন তাদের প্রতিবেশী। তবে আমরা নিশ্চিত করবো যে সব কিছু ভালোভাবে চলবে।

যুদ্ধ শেষ করতে ইউক্রেনকে কী কী ছাড় দিতে হবে, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদের সম্ভাবনা নেই। তিনি আবারও রাশিয়ার বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে বলেন, সম্ভবত এ কারণেই পুরো ঘটনাটি শুরু হয়েছে। ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না—এটা ভুলে যেতে হবে।

প্রসঙ্গত, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের ভবিষ্যতে ন্যাটো সদস্যপদ সমর্থন করেছিলেন, যদিও নির্দিষ্ট কোনো সময়সীমা দেননি তিনি।

ট্রাম্প দাবি করেন, তার কূটনৈতিক প্রচেষ্টা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আপস করতে উৎসাহিত করছে। প্রেসিডেন্ট বলেন, তিনি (পুতিন) অত্যন্ত বুদ্ধিমান এবং চতুর মানুষ। আমি মনে করি, আমরা একটি চুক্তিতে পৌঁছাতে যাচ্ছি। যদি আমি নির্বাচিত না হতাম, তবে পুতিন ইউক্রেন দখল অব্যাহত রাখতেন।

এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত সোমবার ট্রাম্পকে বলেছেন, ইউরোপীয় দেশগুলো একটি শান্তিচুক্তি কার্যকর করতে সৈন্য মোতায়েনের কথা বিবেচনা করছে। তবে যুক্তরাষ্ট্রের সমর্থনই মূল নিরাপত্তা নিশ্চয়তা দেবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে একই বার্তা দেবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: এএফপি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31