IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন সফল করতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন সফল করতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান

ধূমকেতু নিউজ ডেস্ক : রোহিঙ্গা সংকট নিয়ে আসন্ন আন্তর্জাতিক সম্মেলন সফল করার বিষয়ে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, আসুন এটিকে সাফল্যমণ্ডিত করি এবং সমস্যাটির সমাধান করি। আশা করি এ সম্মেলন থেকে আশানুরূপ কিছু সমাধান বেরিয়ে আসবে।

তিনি বলেন, ‌‌ভ‌বিষ্যতের জন্য একটি পথ তৈরি হওয়া উচিত। আমাদের নিশ্চিত করতে হবে যে তাদের (রোহিঙ্গা জনগণের) ভবিষ্যৎ নিশ্চিত করা হবে।

কয়েক দশক ধরে চলা মানবিক বিপর্যয়কে বিশ্ব মানচিত্রে ফিরিয়ে আনা এবং দীর্ঘদিন ধরে নির্যাতিত মিয়ানমারের সংখ্যালঘুদের জন্য আরও সহায়তা জোগাড় করার জন্য প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

চলতি বছরের শেষের দিকে জাতিসংঘ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক এই সম্মেলনের প্রতি সমর্থন জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি।

তিনি বলেন, আসুন, আমরা এই বিষয়টিকে মানচিত্রে তুলে ধরি। জাতিসংঘ সম্মেলন রোহিঙ্গা সংকটকে আবার আলোচনার টেবিলে তুলে ধরার এটি দুর্দান্ত সময়। রাখাইনের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আস্থা তৈরির জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়।

তিনি আরও বলেন, আমরা আপনার সাথে কাজ করতে পেরে আনন্দিত। এছাড়া তিনি আশা করেন যে মার্চের মাঝামাঝি সময়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর একটি নতুন গতি তৈরি করবে।

মহাসচিবের এই সফরের মধ্যদিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের টেকসই উপায়ও বের হবে বলেও আশা প্রকাশ করেন করেন ফিলিপ্পো গ্রান্ডি।

বৈঠকে দুজনে মার্কিন পররাষ্ট্রনীতির নতুন দিকনির্দেশনা নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য আরও আর্থিক সহায়তা সংগ্রহের উপায়ের ওপর জোর দেন।

সূত্র: বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31