IMG-LOGO

বুধবার, ২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫বাগমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ভবানীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র‍্যালিদেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জনগনকেসঙ্গে নিয়ে প্রতিহত করা হবে: ভূমিমন্ত্রী মিনুরাজশাহী চেম্বারের সদস্যদের জন্য ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ফ্রি হেলথ ক্যাম্পনির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ দেখা হবে’ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতমহাদেবপুরে বিএনপির ৪৮তমপ্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তারপুঠিয়ায় আনন্দঘোন পরিবেশে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতরাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Home >> টেক ওয়ার্ল্ড >> নগর-গ্রাম >> গুরুদাসপুরে ৭ম জাতীয় ভোটার দিবস ২০২৫ উদযাপন

গুরুদাসপুরে ৭ম জাতীয় ভোটার দিবস ২০২৫ উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর : “তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে” এই স্লোগানকে সামনে রেখে আজ (০২ মার্চ) রবিবার সকাল ১০ টায় গুরুদাসপুর উপজেলা প্রশাসন নির্বাচন অফিসের উদ্যোগে ৭ম জাতীয় ভোটার দিবস ২০২৫ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত র‍্যালিটি গুরুদাসপুর উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ।

আরও উপস্থিত ছিলেন, মোঃ আসাদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), আবুল কালাম আজাদ, নির্বাচন কর্মকর্তা, গুরুদাসপুর উপজেলা, গোলাম সারওয়ার হোসেন, অফিসার ইনচার্জ, সেলিম আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার, গুরুদাসপুর উপজেলা, শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা, গুরুদাসপুর উপজেলা, আমিনুল ইসলা, দুর্যোগ ব্যবস্থাপনা, হারুনুর রশিদ, কৃষি কর্মকর্তা গুরুদাসপুর উপজেলা, প্রমুখ সহ উপজেলা কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তাগণ, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ।

তিনি তার বক্তব্যে ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সবাইকে ভোটের গুরুত্ব উপলব্ধি করে জাতীয় নির্বাচনসহ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।
এছাড়া, নির্বাচনী সহায়ক কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা হয় এবং নতুন ভোটারদের নিবন্ধন ও সচেতনতা বৃদ্ধির জন্য নানা উদ্যোগ গ্রহণের প্রতি গুরুত্ব দেওয়া হয়।

৭ম জাতীয় ভোটার দিবসের এই আয়োজনের মাধ্যমে গুরুদাসপুরে ভোটারের সচেতনতা বাড়ানো ও জাতীয় নির্বাচন এবং গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের আগ্রহ আরও বাড়ানোর লক্ষ্যে গুরুত্ব প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031