IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> লিড নিউজ >> আ.লীগের ৪৫ হাজার নেতাকর্মী ভারতে

আ.লীগের ৪৫ হাজার নেতাকর্মী ভারতে

ধূমকেতু নিউজ ডেস্ক : সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি ভারতীয় সাংবাদিকের বরাতে বলেছেন, ভারতে আওয়ামী লীগের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী অবস্থান করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল ও বিজেপি রাজনীতি করছে বলেও মনে করা হচ্ছে।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে এক পোস্টে এসব কথা বলেন তিনি। তার ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো-

‘সম্প্রতি ভারতের দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগের প্রায় ৪৫ হাজার নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছেন।

তিনি দাবি করেছেন, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগই কলকাতায় অবস্থান করছেন।

গৌতম লাহিড়ী দিল্লি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে ভুল তথ্য প্রদান করার কথা না। তাহলে কি একারণেই ভারত সরকার বাংলাদেশীদের সেদেশের ভিসা ইস্যু করা থেকে বিরত রয়েছে? কারণ ৪৫ হাজার তো কম সংখ্যা নয়। কলকাতা শহর ও আশেপাশের এলাকায় অলিতে গলিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচরণ দেখতে পাওয়ার কথা। ভারত সরকারি কি তাদের সুরক্ষা দিতে চাইছে নাকি বাংলাদেশীরা সেদেশে গিয়ে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখে, যেন বাংলাদেশে জানাতে না পারে?

নাকি বিজেপি সরকার, তৃণমূল কংগ্রেসের দূর্গখ্যাত পশ্চিমবঙ্গে তাদের আধিপত্য বিস্তার করতে, ইচ্ছাকৃতভাবে রাজ্যটির অর্থনীতি দূর্বল করছে? এটা নিশ্চিতভাবেই বলার অপেক্ষা রাখে না যে প্রতিবছর ভারত সফরকারী ১৮-২০ লাখ বাংলাদেশীদের সিংহভাগের গন্তব্যই থাকে কলকাতা। এবং এই রাজ্যের অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তাহলে কি রাজ্যের অর্থনীতি দূর্বল করে, ২০২৬ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন টার্গেট রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনঠাসা করতে চাইছে বিজেপি?

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31