IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২
Home >> জাতীয় >> লিড নিউজ >> ৪ বাস টার্মিনাল হবে ঢাকার আশপাশে

৪ বাস টার্মিনাল হবে ঢাকার আশপাশে

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ঢাকার আশপাশে আরও চারটি বাস টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম। তারা বলেছেন, রাজধানীতে যাতে আন্তঃজেলা বাসগুলো প্রবেশ না করে ও সেখানে শুধু সিটি সার্ভিসগুলো চলে সেই চিন্তাভাবনা করা হচ্ছে।

বুধবার সকালে ঢাকার অদূরে সাভারের ভাটুলিয়া ও বিরুলিয়া এলাকায় জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুই মেয়র।

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে গঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে এই পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণে ১০টি জায়গা নির্ধারণ করা হয়েছে। সেখান থেকে চারটি স্থান পরিদর্শন করা হয়েছে। স্থান চারটি গ্রহণযোগ্য হতে পারে বলে জানান মেয়র তাপস।

ডিএসসিসির মেয়র বলেন, প্রথমে আমরা ভাটুলিয়া বিরুলিয়া এলাকা পরিদর্শন করলাম। পরে হেমায়েতপুরে আরেকটি জায়গা পরিদর্শনে যাব। পরবর্তী সময়ে কাঁচপুর ও কেরানীগঞ্জে নির্ধারণ করা দুটি জায়গায় যাব। এসব জায়গা দেখে আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সভায় সিদ্ধান্ত নেব। এরপর সুপারিশ মন্ত্রণালয়ে পাঠাব।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত রুটে আগে ১৬০টি বাস ২৯টির মত কোম্পানির মাধ্যমে পরিচালিত হত। প্রতিযোগিতা করে তারা সড়কে বাস চালাত। আমরা সেটি একটি কোম্পানির মাধ্যমে নিয়ে আসার উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, শহরের বাস শহরের ভেতর চলবে। বিভিন্ন জেলার বাস ঢাকার আশপাশে নির্ধারিত বাস টার্মিনালে এসে থামবে। এতে শহরের মধ্যে বাস প্রতিযোগিতা করে চালানো বন্ধ হবে।

গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল সিটি টার্মিনাল হিসেবে পরিচালিত হবে বলে জানান দুই মেয়র।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31